রানাঘাটে খুন স্বর্ণ ব্যবসায়ী! দোকানের সামনে উদ্ধার রক্তাক্ত দেহ। নৃশংস ভাবে কুপিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কোপানোর পর মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ঢেলে দেওয়ারও অভিযোগ তুলেছে পরিবার। ব্যবসায়ীক শত্রুতার জেরে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পাশাপাশি সোনার গয়না ও প্রায় তিন লক্ষ টাকা নগদ লুটের অভিযোগও তুলেছে পরিবার। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যবসায়ীর নাম বিকাশ দাস। বয়স ৪৯। তিনি রানাঘাট মহকুমার ধানতলা থানার আড়ংঘাটার বাসিন্দা। পরিবার জানিয়েছে, বুধবার রাতে দোকানের কাজ শেষ করে, সোনা বন্ধক রাখা এক গ্রাহকের অপেক্ষা করছিলেন বিকাশ। সেই সময় একদল দুষ্কৃতী তাঁর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি।তারপর মৃত্যু নিশ্চিত করতে অ্যাসিড ঢেলে দেওয়া হয়েছে বলেও অভিযোগ। রাত প্রায় পৌনে ১১টা নাগাদ স্থানীয় এক ব্যবসায়ীর মারফত খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরা। সেখানে বিকাশকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
ঘটনার পর খবর যায় পুলিশে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে মৃত ব্যবসায়ীর কল লিস্ট। কথা বলা হচ্ছে স্থানীয় ব্যবাসায়ীদের সঙ্গে। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার