স্বামীর সঙ্গে দূরত্ব দীর্ঘদিনের। সম্প্রতি প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেছিলেন বধূ। প্রায়ই মধ্যমগ্রামের হোটেলে রাত কাটাতেন যুগল। সেখানেই মিলল মহিলার ঝুলন্ত দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রবিবার হোটেলেই প্রেমিকের সঙ্গে বচসা হয় মহিলার। তারপর থেকেই তিনি বেপাত্তা। সোমবার রাতে হোটেলেই মিলল ঝুলন্ত দেহ। মৃতার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতা রিনা রাম। বয়স ৪০ বছর। মধ্যমগ্রামের পাটুলি-শিবতলা এলাকার বাসিন্দা তিনি। বিবাহিত হলেও দীর্ঘদিন স্বামীর থেকে আলাদা থাকেন তিনি। জানা যাচ্ছে, এলাকার বাসিন্দা গৌরবের সঙ্গে প্রায় দু’বছর ধরে তাঁর সম্পর্ক। গত মার্চ মাস থেকে মাঝেমধ্যেই মধ্যমগ্রামে যশোর রোডের ধারে হোটেলে ঘর ভাড়া নিয়ে একসঙ্গে থাকতেন তাঁরা। দিন তিনেক আগে ফের দু’জনে ওই হোটেলে ওঠেন। রবিবার তাঁদের মধ্যে বচসা হয়। এরপর গৌরব হোটেল ছেড়ে বাড়ি ফিরে যান বলে পুলিশের দাবি। তারপর থেকেই রিনার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি পরিবারের সদস্যরা। সোমবার রাতে তাঁরা মধ্যমগ্রাম থানায় খবর দেন। পুলিশ তাঁদের নিয়ে হোটেলে পৌঁছয়।
আরও পড়ুন:
ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকায় বহুবার ডাকাডাকির পরও কোনও সাড়া মেলেনি। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় রিনাকে উদ্ধার করা হয়। মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরিবারের অভিযোগ, সম্পর্কের টানাপোড়েনের জেরেই রিনা এমন চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতেই গৌরবকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, ঘটনার সময় অভিযুক্ত হোটেলে ছিলেন না। মৃত্যুর নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে, রবিবারের বচসার সঙ্গে তার কোনও যোগ আছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলেই জানিয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
পুজোয় পাহাড় যাওয়ার প্ল্যান? এবার বাস-বিমানের টিকিটের দামে ছ্যাঁকা লাগবে পকেটে!
-
১১ দিনের শিশুকন্যা বিছানা থেকে উধাও, ঘণ্টা তিনেক পর বাথরুমের বালতি থেকে মিলল অসাড় দেহ! রঘুনাথগঞ্জে রহস্য
-
সেনার পোশাক পরে জঙ্গিদের হত্যালীলা! ২৩ কাশ্মীরি পণ্ডিত নিধনের ২৮ বছর পর ফের শুরু তদন্ত
-
মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠা দিবস পালনের দাবি, হাই কোর্টে কালীঘাট ও ঋতব্রত তৃণমূল
-
‘জন গণ মন জাতীয় সঙ্গীত হতে পারে না’, বিতর্ক উসকে ফের বিস্ফোরক ‘শক্তিমান’ মুকেশ