রাজা দাস, বালুরঘাট: ভিন জাতের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছেলের। তা নিয়ে দীর্ঘদিন ধরে মা-ছেলের বিবাদ। পরিণতি হল ভয়ংকর। ঘর থেকে উদ্ধার মহিলার দেহ। আত্মহত্যা নাকি নেপথ্যে অন্য কোনও রহস্য? তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
জানা গিয়েছে, মৃতার নাম কল্পনারানি শীল। তাঁর বয়স ৪৭ বছর। ছেলে শোভন শীল বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের কর্মী। আদতে কোচবিহারের বাসিন্দা তাঁরা। তবে বর্তমানে থাকতেন বালুরঘাটে জেলের আবাসনে। স্থানীয় সূত্রে খবর, একটি মেয়ের সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল শোভনের। কিন্তু সেই তরুণী ভিন্ন জাতের হওয়ায় তাকে মানতে রাজি হননি শোভনের মা। এ নিয়ে দীর্ঘদিন ধরেই মা ও ছেলের মধ্যে অশান্তি চলছিল। মাঝে মাঝেই তা চরম আকার নিত। আত্মীয়স্বজনরাও বিষয়টা জানতেন।
[আরও পড়ুন: সলতে পাকিয়েছিলেন ৪ পঞ্চায়েত সদস্য! শিলিগুড়িতে প্রোমোটার গ্রেপ্তারির নেপথ্য কাহিনি]
এসবের মাঝে শনিবার রাতে ছেলের কোয়ার্টার থেকে উদ্ধার হয় কল্পনারানিদেবীর ঝুলন্ত দেহ। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে উদ্ধার করে দেহ। পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। কিন্তু কীভাবে মৃত্যু হল মহিলার? প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অশান্তির জেরে আত্মহত্যার সিদ্ধান্ত। তবে পরিবারের একাংশের দাবি খুনও করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকেই নাকি বেপাত্তা মৃতার ছেলে। তবে এবিষয়ে এখনও থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলেই খবর।
[আরও পড়ুন: ছেলেধরা গুজবের মাঝে নিখোঁজ একই স্কুলের ৫ ছাত্রী, চাঞ্চল্য মগরায়]
সর্বশেষ খবর
-
বউমাকে জোর করে গোমূত্র খাওয়ানোর অভিযোগ, প্রাক্তন সাংসদের কীর্তি ফাঁস হতেই চাঞ্চল্য মহারাষ্ট্রে
-
‘যে কমিটিতেই থাকুক গ্রেপ্তার হবেন’, ফের গা ঢাকা দেওয়া নির্মল ঘোষকে কটাক্ষ অর্জুনের!
-
গ্যালাক্সি ছাড়ার আগে একের পর এক ফ্ল্যাট বিক্রি, সলমনের সম্পত্তির নতুন মালিক কারা?
-
দরজা খুলতেই আতঙ্ক! ড্রেনে পড়ে অজ্ঞাতপরিচয় যুবকের দেহ, চাঞ্চল্য শান্তিপুরে
-
১ সপ্তাহ ধরে নিখোঁজ! ইসিএলের কয়লা খনি থেকে উদ্ধার মানসিক ভারসাম্যহীন যুবতীর পচাগলা দেহ