Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Barasat

দু’মাস আগে গলা কেটে খুন! বামনগাছির খাল থেকে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ

বিজেপি নেতার অভিযোগ, ওই ব্যক্তিকে গলা কেটে খুন করে খালে ফেলা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:৩১

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:৩১

options
link
দু’মাস আগে গলা কেটে খুন! বামনগাছির খাল থেকে উদ্ধার ব্যক্তির পচাগলা দেহ zoom
প্রতীকী ছবি।
Advertisement

খাল থেকে উদ্ধার পচাগলা মৃতদেহ। বারাসাতের বামনগাছি নিত্যানন্দ সরণী এলাকায় একটি খাল থেকে শনিবার দেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের অনুমান, দু’মাস বা তার বেশি সময় ধরে খালে পড়েছিল দেহটি। দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বিজেপি নেতার অভিযোগ, ওই ব্যক্তিকে গলা কেটে খুন করে খালে ফেলা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি।

সামান্য বৃষ্টিতেই বারাসতের বামনগাছির রেল সংলগ্ন খাল ও আশপাশের এলাকা জলমগ্ন হয়ে পড়ে। সেই কারণেই স্থানীয় বাসিন্দারা পঞ্চায়েতের কাছে খাল পরিষ্কারের দাবি জানান। সেই দাবি মেনে শনিবার সকালে জেসিবি মেশিন দিয়ে খাল পরিষ্কারের কাজ শুরু হয়। সেই সময়ই খালের ভিতরে একটি পচাগলা মৃতদেহ দেখতে পান শ্রমিকরা। প্রাথমিকভাবে অনুমান, মৃতদেহটি প্রায় দু’মাস বা তারও বেশি সময় ধরে খালের মধ্যে পড়েছিল। দেহটি এতটাই পচে গিয়েছে যে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। জানা গিয়েছে, সম্প্রতি এলাকায় কোনও নিখোঁজের ঘটনা ঘটেনি। তাই ওই ব্যক্তি অন্য এলাকার বলে মনে করছেন স্থানীয়রা।

Advertisement

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বামনগাছি থানার পুলিশ। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে এবং কীভাবে দেহটি খালে এল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের পরিচয় জানার চেষ্টাও চলছে। এই ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

বিজেপি নেতা দেবাশিস বিশ্বাস বলেন, “মৃতদেহটি একজন পুরুষের। এটি একটি খুনের ঘটনা। গলা কেটে খুন করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্তের আবেদন জানাচ্ছি। গত কয়েকবছর ধরে ঝিল সংস্কার করা হয় না। এর ফলে আবর্জনায় ভরে গিয়েছে ঝিল। তৃণমূলের আমলে একাধিকবার ঝিল সংস্কারের দাবি তুলেছিলাম। কিন্তু প্রশাসন বিষয়টিতে নজর দেয়নি। বর্তমানে ঝিল সংস্কারের কাজ শুরু হয়েছে।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.