Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩১ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১৭ আগস্ট ২০২৬
Uluberia

ঝোপের মধ্যে পড়ে থাকা ব্যাগ খুলতেই চাঞ্চল্য, ভিতরে হাত-পা মোড়া দেহ! ট্রলিকাণ্ড এবার আমতায়

মধ্যমগ্রামে ট্রলি ব্যাগ কাণ্ড নাড়িয়ে দিয়েছিল প্রায় গোটা বাংলাকে। শোভাবাজারে গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়েছিল মহিলার ট্রলি ব্যাগে ভরা খণ্ড খণ্ড দেহ! এবার সেই ট্রলি ব্যাগ কাণ্ড হাওড়ার আমতায়। ভিতরে পাওয়া গিয়েছে এক প্রৌঢ়ের হাত-পা মোড়ানো মৃতদেহ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৪:১০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৭, ২০২৬, ১৪:১০

options
link
ঝোপের মধ্যে পড়ে থাকা ব্যাগ খুলতেই চাঞ্চল্য, ভিতরে হাত-পা মোড়া দেহ! ট্রলিকাণ্ড এবার আমতায় zoom
উলুবেড়িয়া গরুহাটা মোড়ের কাছে ব্যাগটি পড়ে থাকতে দেখা যায়। ছবি - এআই
Advertisement

মধ্যমগ্রামে ট্রলি ব্যাগ কাণ্ড নাড়িয়ে দিয়েছিল প্রায় গোটা বাংলাকে। শোভাবাজারে গঙ্গার ঘাট থেকে উদ্ধার হয়েছিল মহিলার ট্রলি ব্যাগে ভরা খণ্ড খণ্ড দেহ! এবার সেই ট্রলি ব্যাগ কাণ্ড হাওড়ার আমতায়। ভিতরে পাওয়া গিয়েছে এক প্রৌঢ়ের হাত-পা মোড়ানো মৃতদেহ। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, রবিবার সকালে উলুবেড়িয়া গরুহাটা মোড়ের কাছে ওটি রোড়ের ধারে ঝোপের মধ্যে একটি বড় কালো ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা সেটি দেখে উলুবেড়িয়া থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যাগটি খুলতেই আঁতকে ওঠেন এলাকার লোকজন। ভিতরে হাত-পা মোড়ানো অবস্থায় এক প্রৌঢ়ের মৃতদেহ পাওয়া যায়! ব্যাগভর্তি অজ্ঞাতপরিচয় মৃতদেহটি উদ্ধার করে উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Advertisement

এটি খুন নাকি অন্য কিছু? সেই প্রশ্ন উঠেছে। পুলিশের অনুমান, রাতের অন্ধকারে ওই মৃতদেহ ভর্তি ট্রলি ব্যাগ সেখানে ফেলে যাওয়া হয়েছে। প্রাথমিক অনুমান, ওই প্রৌঢ়ের বয়স আনুমানিক ৫৫ বছর। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মৃতদেহে কোনও আঘাত, ক্ষতের চিহ্ন নেই। ব্যক্তির চেহারা একেবারে শীর্ণকায় হয়ে গিয়েছে। মাঝারি উচ্চতার ওই ব্যক্তির ওজন মেরেকেটে ৩৫ কেজি হবে। পরনে ছিল প্যান্ট-শার্ট।

তাহলে কি ওই প্রৌঢ় অসুস্থতার কারণে মারা গিয়েছেন? পরিবারের লোকজন দেহ সৎকার না করে ট্রলিব্যাগে ভরে মৃতদেহ সেখানে ফেলে গিয়েছে? ঘটনার পরতে পরতে রয়েছে রহস্য। এদিন সকাল থেকেই এলাকায় উত্তেজনা, আতঙ্ক রয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.