Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Krishnanagar

মেলেনি বকেয়া! ন্যায্য পারিশ্রমিক মেটানোর দাবিতে কৃষ্ণনগরে বিক্ষোভ বিএলওদের

বকেয়া মেটানোর দাবিতে কৃষ্ণনগর ১ ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন চারশোর অধিক বিএলও। তাঁদের ন্যায্য পারিশ্রমিক মেটানোর দাবি তুলেছেন তাঁরা। পারিশ্রমিক মেটানো না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৮:৩৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৫, ২০২৬, ১৮:৩৩

options
link
মেলেনি বকেয়া! ন্যায্য পারিশ্রমিক মেটানোর দাবিতে কৃষ্ণনগরে বিক্ষোভ বিএলওদের zoom
কৃষ্ণনগর-১ ব্লক অফিসে বিক্ষোভ বিএলওদের।
Advertisement

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া থেকে নির্বাচন। গত বছরের সেপ্টেম্বর থেকে ২৬-এর এপ্রিল মাস। কমিশনের নির্দেশ মেনে নানা দায়িত্ব পালন করেছেন বুথ লেভেল আধিকারিকরা। কিন্তু মেটানো হয়নি তাঁদের পারশ্রমিক। বকেয়া মেটানোর দাবিতে কৃষ্ণনগর ১ ব্লকের বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন চারশোর অধিক বিএলও। তাঁদের ন্যায্য পারিশ্রমিক মেটানোর দাবি তুলেছেন তাঁরা। পারিশ্রমিক মেটানো না হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় গুরু দায়িত্ব সামলেছেন বিএলও-রা। ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি থেকে শুনানি প্রক্রিয়া সামলেছেন তাঁরা। তারপর নির্বাচনের সময় ভোটার স্লিপ ও ভোটের দিনও গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল তাঁদের কাঁধে। তবে নদিয়ার কৃষ্ণনগরের ১ ব্লকের প্রায় চারশোরও অধিক বিএলওদের দাবি, গত সেপ্টেম্বর থেকে তাঁদের পারিশ্রমিক মেটানো হয়নি। নির্বাচন সংক্রান্ত ট্রেনিংয়ের জন্য নির্ধারিত অর্থও এখনও পর্যন্ত তাঁদের দেওয়া হয়নি বলে দাবি বিক্ষোভরত বিএলওদের।

Advertisement

তাঁদের আরও অভিযোগ, নির্বাচনের দিনেও তাঁদের নানা সমস্যার মুখে পড়তে হয়েছে। খাওয়াদাওয়া থেকে থাকার ব্যবস্থা সব কিছুই নিজেদের খরচে করতে হয়েছে বলে দাবি। কোনও সরকারি সুযোগ-সুবিধা মেলেনি বলেই অভিযোগ। মঙ্গলবার বিডিও অফিসে জড়ো হয়ে বিক্ষোভ দেখিয়ে দ্রুত বকেয়া পারিশ্রমিক মেটানোর দাবি তুলেছেন তাঁরা।

এক বিক্ষোভকারী বলেন, “বকেয়া মেটানোর বিষয়টি জানাতে বিডিও-র সঙ্গে দেখা করতে এসেছি আমরা। তবে বিডিও-র দেখা পাইনি।” বিএলওদের হুঁশিয়ারি, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যে সময় বিএলওরা এসেছেন তখন বিডিও উপস্থিত ছিলেন না। বিষয়টি খতিয়ে দেখা হবে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.