চঞ্চল প্রধান, নন্দীগ্রাম: তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে জোর করে বিজেপির পতাকা লাগানোর অভিযোগ। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়াল নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের বিরুলিয়া বাজারে। আজ শনিবার নন্দীগ্রামে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার আগেই তৃণমূলের কার্যালয়ে বিজেপির পতাকা লাগিয়ে দেয় বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রতিবাদ করতেই মারধর করা হয় বলেও অভিযোগ শাসকদলের। যা নিয়ে বিজেপি এবং তৃণমূলের মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। যদিও এমন কোনও ঘটনা ঘটেনি বলেই দাবি স্থানীয় বিজেপি নেতৃত্বের। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নন্দীগ্রাম থানার পুলিশ।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, দলীয় কার্যালয়ে কর্মীদের নিয়ে দলীয় বিভিন্ন কাজ চলছিল। সেই সময় বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক মিছিল করে এসে তাদের দলীয় কার্যালয়ে বিজেপির পতাকা বেধে দেয় বলে অভিযোগ। ঘটনার তীব্র প্রতিবাদ জানান স্থানীয় তৃণমূল নেতারা। যা নিয়ে বিজেপি এবং তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র বাদানুবাদের পরিস্থিতি তৈরি হয়। এমনকী হাতাহাতির মতো পরিস্থিতি তৈরি হয় বলেও অভিযোগ।
নন্দীগ্রাম দু’নম্বর ব্লকের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রবীন জানা বলেন, ”দলীয় কার্যালয়ে বসে দলের কাজ করছিলাম। সেই সময় বিজেপির বেশ কিছু উৎশৃঙ্খল কর্মী পার্টি অফিসের সামনে চিৎকার চেঁচামেচি করে এবং পার্টি অফিসে বিজেপির পতাকা লাগিয়ে দেয়।” তৃণমূল নেতার কথায়, তা বাধা দিলে বিজেপি কর্মীরা চড়াও হয় এবং ধাক্কা দেয়। এমনকী এক কর্মীকে মারধর করা হয় বলে বলেও অভিযোগ তাঁর। সম্পূর্ণ ঘটনা ভিডিও করে রাখা হয়েছে। তা সামনে আনা হবে বলেও জানান রবীন জানা। যদিও পুরো বিষয়টি অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা প্রলয় পাল জানিয়েছেন, ”তৃণমূল কংগ্রেস সম্পূর্ণ মিথ্যাবাদী দল।” এমনকী এমন কোনও ঘটনা ঘটেনি বলেও দাবি বিজেপি নেতার।
সর্বশেষ খবর
-
অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকাই কি বাংলার পরবর্তী বোলিং কোচ? বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিন্ন হতেই জল্পনা
-
মাতলার চরে সবুজের উৎসব, সুন্দরবন বাঁচাতে রোপণ করা হল হাজার হাজার ম্যানগ্রোভ
-
গ্রেপ্তারির পর কেন কোমরে দড়ি পরিয়ে ঘোরানো হচ্ছে রাস্তায়? রাজ্যের কাছে রিপোর্ট চাইল হাই কোর্ট
-
‘বৈজ্ঞানিক সত্য’-র দায় নেই, ‘রাজনৈতিক সত্য’ হওয়ার
-
চলন্ত ট্রেন থেকে রেললাইনে পড়েছে ফোন? হঠকারিতা নয়, রয়েছে ফেরত পাওয়ার উপায়ও