বঙ্গ বিধানসভা ভোটের ফলাফল প্রকাশের পরেই বাংলায় বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট! তৃণমূলে শুরু হয়েছে গৃহদাহ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সংসার ভেঙে একেবারে খান-খান! শুধু তাই নয়, তোলাবাজির অভিযোগে একের পর এক তৃণমূল নেতা এখন জেলে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই রাতারাতি রঙ বদলাতে শুরু করেছেন। এমনই ভোলবদল করতে গিয়ে একেবারে নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা বিজয় সিং। কার্যত নিজের পিঠ বাঁচাতে বারাবনির বিজেপি বিধায়ক অরিজিৎ রায়ের ভাই তথা বিজেপি নেতা অভিজিৎ রায়ের সঙ্গে দেখা করতে যান বিজয় সিং এবং তাঁর অনুগামীরা। সেখানেই তীব্র ভর্ৎসনার মুখে পড়তে হয় তাঁকে। শুধু তাই নয়, বিজয় সিংকে সবুজ আবির মাখিয়ে বাড়ি পাঠিয়ে দেন বিজেপি নেতারা।
এই বিষয়ে আরও খবর
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অনেকেই রাতারাতি রঙ বদলাতে শুরু করেছেন। এমনই ভোলবদল করতে গিয়ে একেবারে নজিরবিহীন পরিস্থিতির মুখে পড়লেন তৃণমূল নেতা বিজয় সিং।
একটা সময় বারাবনি বিধানসভার মাইথন লেফ্ট ব্যাঙ্ক অঞ্চলে বিজয় সিং এবং তাঁর দলবলের দাপট ছিল চোখে পড়ার মতো। কয়েকমাস আগে বিজয়ের তোলাবাজির ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছিল। কিন্তু পরিবর্তনের বাংলায় গেরুয়া আবির মেখে নিজেকে ‘বিজেপি’ প্রমাণ করার মরিয়া চেষ্টা চালাচ্ছিলেন বিজয় সিং। সুযোগ বুঝেই আসানসোলের বিজেপি পার্টি অফিসে পৌঁছে যান তিনি। উদ্দেশ্য ছিল ভারতীয় জনতা পার্টিতে যোগদান করা। কিন্তু সেখানে ঘটে এক উল্টো ঘটনা। সুবিধাবাদী ও দলবদলুদের কড়া বার্তা দিয়ে বিজেপি নেতা অভিজিৎ রায় ওই তৃণমূল নেতাকে সটান সবুজ আবির মাখিয়ে, তীব্র ভর্ৎসনা করে সেখান থেকে তাড়িয়ে দেন। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়ে যান ওই তৃণমূল নেতা। কোনও মন্তব্য না করেই দ্রুত বিজেপি অফিস থেকে বেরিয়ে যান।

ঘটনায় বিজেপি নেতা অভিজিৎ রায় স্পষ্ট জানান, ”গেরুয়া আবির খেললেই কেউ বিজেপি হয়ে যায় না। আদর্শ ও ত্যাগ ছাড়া শুধু ক্ষমতার লোভে রং বদলানো অপরাধী ও তোলাবাজদের দলে নিয়ে আমরা কলঙ্কিত হব না।” বারাবনি বিধানসভার সালানপুর ব্লকের এই নজিরবিহীন ঘটনায় ব্যাপক খুশির হাওয়া এলাকার আদি ও নিষ্ঠাবান বিজেপি কর্মীদের মধ্যে।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
আতশ কাঁচের তলায় কৃষক বন্ধু-বাংলা শস্য বিমার তালিকাও! করতে হবে পুনরায় আবেদন
-
মেডিক্যাল কলেজের অধ্যাপকদের পদোন্নতিতে আর স্বজনপোষণ নয়! বড় পদক্ষেপ রাজ্যের
-
স্বরূপ গ্রেপ্তার হতেই খেলা শেষ! প্র্যাকটিস বন্ধ সুরুচির, আদৌ খেলবে শ্রীভূমি-ডায়মন্ড হারবার?
-
চাকরির ‘টোপ’ দিয়ে হাতানো জমিতে প্রাসাদ! জনতার বিক্ষোভে ‘গৃহবন্দি’ তৃণমূল নেতা
-
সরকারি বাড়ি পেতে নিজের তথ্য যাচাই করুন নিজেই! সাধারণের সুবিধার্থে নয়া অ্যাপ আনল রাজ্য



