গতকাল, সোমবারই বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা! সেই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হয়। ২৪ ঘণ্টার মধ্যে ফের ওই বিজেপি কর্মীর বাড়িতে দুষ্কৃতী হানা! এবার খুনের হুমকি! “এত গুলি করব, গুনে শেষ করতে পারবি না”, দুষ্কৃতীরা এই হুমকি দিয়েছে বলে অভিযোগ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গতকাল, বিজেপি কর্মী রাজু সাউ ও তাঁর দাদা অমিত সাউয়ের বাড়িতে গুলি চালান হয়েছিল বলে অভিযোগ। এবার অমিত সাউয়ের বাড়িতে গিয়ে খুনের হুমকিতে চাঞ্চল্য ছড়াল! পুলিশ কেন দুষ্কৃতীদের গ্রেপ্তার করতে পারল না? কীভাবে পুলিশের নজর এড়িয়ে ফের দুষ্কৃতীরা বাড়ি গিয়ে হুমকি দিতে পারে? সেই প্রশ্নও উঠেছে।
ঘটনা ঘিরে এলাকায় ফের তৃণমূল-বিজেপি রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তরফে অভিযোগ, শাসক দলের ঘনিষ্ঠ দুষ্কৃতী সুজিত চৌধুরীর দলবল এই হামলা চালিয়েছে। বাড়ির জানলার কাঁচও ভাঙা হয়েছে! ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। প্রথম দিন গুলি চালিয়ে খুনের চেষ্টা, পরের দিন বাড়ি এসে মেরে ফেলার হুমকি! প্রবল আতঙ্কে ওই পরিবারের সদস্যরা ও এলাকার মানুষজন। ঘটনা নিয়ে সরব এলাকার প্রাক্তন বিজেপি সাংসদ নেতা অর্জুন সিং। তাঁর অভিযোগ, “গতকাল গুলি চালিয়ে খুনের চেষ্টা করল। আজ আবার বাড়ি এসে খুনের হুমকি দিল। পুলিশের মদতেই বাড়বাড়ন্ত সুজিতের।” প্রশাসন ব্যবস্থা না নিলে আদালতের দ্বারস্থ হবে ওই পরিবার। সেই কথাও জানানো হয়েছে।
আরও পড়ুন:
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল ভাটপাড়া টাউন ১ সভাপতি দেবজ্যোতি ঘোষ জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই। এটা সম্পূর্ণ পুরনো ঘটনা। এটা নিয়ে বিজেপি রাজনীতি করছে। তাঁর আরও অভিযোগ, যিনি অভিযোগ করছেন তাঁর বিরুদ্ধে আগে একাধিক অভিযোগ রয়েছে। গতকাল পুলিশ জানিয়েছিল, গুলি চলেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় জড়িতদের খোঁজে তদন্ত চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার