বিজেপির পার্টি অফিসে ডেকে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ধর্ষণের অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। বিজেপি কর্মীকে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে (Jalpaiguri)। বিজেপির দাবি, অভিযুক্ত বিজেপির সঙ্গে যুক্ত নন। দলকে কালিমালিপ্ত করতে চক্রান্ত করে এই অভিযোগ করা হয়েছে।
জলপাইগুড়ির (Jalpaiguri) বিবেকানন্দ পল্লিতে বিজেপির পার্টি অফিস রয়েছে। স্থানীয়দের দাবি, সেখানেই রাত কাটান অভিযুক্ত। তিনি বিজেপির সক্রিয় কর্মী। সে এলাকায় ঘুরে বেড়ানো এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে দলীয় কার্যালয়ে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই অভিযুক্তকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। উদ্ধার করা হয় মহিলাকে। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানার পুলিশ। বুধবার তাকে আদালতে হাজির করা হবে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন:
ঘটনাকে তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেছে বিজেপি। বিজেপির জলপাইগুড়ির-সহ সভাপতি চন্দন বর্মন বলেন, “এটি সাজানো চক্রান্ত। বিজেপিকে বদনাম করার জন্যই একজন অসুস্থ মানুষ কে দিয়ে এমন ঘটনা ঘটানো হয়েছে।” একই সঙ্গে অভিযুক্ত দলের কেউ নন বলে দাবি করেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে কোতায়ালি থানার পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!