বিজেপি আর হিন্দুত্বের সম্পর্ক নিয়ে হাজার বিতর্ক আছে। এমনকী বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধেও বামপন্থীদের অভিযোগ, তারা এখানে একচেটিয়াভাবে হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে চায়। এমন ধারণাকে ভুল প্রমাণ করতে এবার কড়া মন্তব্য করলেন ‘আদি’ বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। রবিবার বাঁকুড়ার বিধায়ক নাম না করে ‘নব্য’ বিজেপিকে নিশানায় টেনে বলেন, ‘‘গলায় গেরুয়া গামছা ঝোলালেই হিন্দুত্ববাদী হওয়া যায় না। এখন দেখছি, যারা আগে তৃণমূল করত, তারাই গেরুয়া কাপড় গলায় ঝুলিয়ে বিজেপি হওয়ার চেষ্টা করছে। কিন্তু ওভাবে হিন্দুত্ববাদী হয় না।’’
রবিবার বাঁকুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজেপির শিক্ষক সংগঠনের একটি বৈঠক ছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা এভাবেই মনে করিয়ে দেন, চাইলেই নিজেদের হিন্দুত্ববাদী বলে প্রমাণ করা যায় না। তাৎপর্যপূর্ণভাবে হিন্দুত্ব নিয়ে তাঁর এই বক্তব্যের সময় মঞ্চে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা। বিভিন্ন স্কুল পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে নীলাদ্রিশেখর দানা বলেন, ‘‘বর্তমানে বিভিন্ন স্কুল পরিদর্শন করছি। সেখানে অনেক কিছুই চোখে পড়ছে। বাস্তবে ৬০ জন ছাত্রছাত্রী মিড ডে মিল খাচ্ছে। অথচ নথিতে তার চেয়ে বেশি ছাত্রছাত্রী দেখানো হচ্ছে।’’ স্কুলের ব্যবস্থাপনা ও অনিয়মের বিরুদ্ধে সরব হয়ে প্রয়োজনীয় পদক্ষেপেরও ইঙ্গিত দেন বিধায়ক।
আরও পড়ুন:
এরপরই বক্তব্য রাখতে গিয়ে দেশভক্তির পাঠ নিয়ে জোরালো বার্তা দেন প্রতিমন্ত্রী হরেকৃষ্ণ বেরা। তিনি বলেন, ‘‘বাড়ি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় – সর্বত্রই এখন থেকে দেশভক্তির পাঠ পড়ানো হবে ছাত্রছাত্রীদের।’’ তাঁর দাবি, ছাত্রছাত্রীদের মধ্যে দেশভক্তির চেতনা তৈরি হলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা ঘটবে না। একই মঞ্চে বিজেপি বিধায়কের গেরুয়া রাজনীতি নিয়ে কড়া মন্তব্য এবং রাজ্যের মন্ত্রীর দেশভক্তির পাঠ চালুর বার্তা ঘিরে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে। বিশেষ করে দলের শিক্ষক সংগঠনের বৈঠকে নীলাদ্রির এই মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া