“আমাদের দলের লোকেরা বড় গুন্ডা হওয়ার চেষ্টা করছে।” চাঁদা ও জুলুমবাজি নিয়ে নিজের দলের লোকেদের প্রতিই রুষ্ট বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari)। তাঁর নজরে সব কিছু রয়েছে, বলেও হুঁশিয়ারি দিয়েছেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকারের দুই মাসের শাসনকাল অতিবাহিও। তৃণমূল আমলে দুর্নীতি, দখলদারি, জুলুমবাজির রাশি রাশি অভিযোগ উঠত। গত দুই মাসে পাণ্ডবেশ্বরের বিভিন্ন জায়গায় জুলুমবাজি আরও বেড়ে গিয়েছে। এক সভামঞ্চ থেকে এমনই বার্তা দিয়েছেন জিতেন্দ্র। এই বক্তব্যের পরেই শিল্পাঞ্চল, খনি এলাকায় ছড়িয়েছে চর্চা।
পাণ্ডবেশ্বরে দলীয় একটি সভায় যোগ দিয়েছিলেন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সেখানেই তিনি স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধেই তোপ দাগেন! দলের কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন জিতেন্দ্র। তাঁর কথায়, ক্ষমতায় আসার পর অল্প সময়ের মধ্যেই দলের কিছু সদস্য এমন আচরণ করছেন, যা সাধারণ মানুষের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপি বিধায়ক বলেন, “দুই মাসের মধ্যে আমাদের লোকরা তাদের চেয়েও বড় গুন্ডা হওয়ার চেষ্টা করছে। আমাদের পার্টির লোকরা মানুষের বেঁচে থাকা দায় করে দিয়েছে।”
আরও পড়ুন:
সুর চড়িয়ে তিনি আরও বলেন,”আগে মাসে চারটে কোয়ার্টার দখল হত। এখন এক সপ্তাহেই চারটে কোয়ার্টার দখল করা হচ্ছে। যেখানে ইচ্ছে চাঁদা তোলা হচ্ছে। ঠিকাদারদের হয়রানি করা হচ্ছে। তাঁদের বলা হচ্ছে এই কাজ করতে হবে, ওই কাজ করা যাবে না, এর জন্য টাকা দিতে হবে, ওটার জন্যও টাকা দিতে হবে।” বিধায়কের কাছে সব তথ্যই আসছে, সে কথাও তিনি জানান। তাঁর কথায়, “তারা ভাবছে জিতেন্দ্র তিওয়ারি (Jitendra Tiwari) কিছু জানতে পারবে না। সব খবর পাচ্ছি।” এইসব চাঁদা-জুলুমবাজি বন্ধ করার হুঁশিয়ারিও দিয়েছেন বিজেপি বিধায়ক।
জিতেন্দ্র তিওয়ারির এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিষয়ে সংশ্লিষ্ট বিজেপি নেতাদের কোনও প্রতিক্রিয়া এখনও সামনে আসেনি। বিজেপি বিধায়কের এই বক্তব্য রাজনৈতিক মহলে বেশ তাৎপর্যপূর্ণ, মনে করছে ওয়াকিবহাল মহল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কলকাতা লিগের ডার্বিতে নামার আগে সামনে ইউনাইটেড, কোন চিন্তা ভাবাচ্ছে ইস্টবেঙ্গলকে?
-
নিম্নচাপ সরছে ঝাড়খণ্ডে, পাহাড়ে ফের ভারী বৃষ্টির সর্তকতা, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
-
এড়িয়েছিলেন প্রথম তলব! ক্যামাক স্ট্রিট কাণ্ডে অবশেষে থানায় ডেরেক, আজই হাজিরা দেবেন সুমিতও
-
‘ককরোচ’ আন্দোলনের পর প্রথমবার, জেন জির ‘মন কি বাত’ শুনতে কলেজ ক্যাম্পাসে মোদি
-
‘দিল্লি বিস্ফোরণে আপনার টাকা’, ৭ দিন ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রবীণ দম্পতি, ৩০ লাখ লুট