সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উলুবেড়িয়া হাসপাতালের জুনিয়র মহিলা চিকিৎসককে ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনে ঘটনায় বিক্ষোভে বিজেপি। যা নিয়ে ব্যাপক উত্তেজনা পাঁচলায় এসপি গ্রামীণ অফিসের সামনে। ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা বিজেপি নেতাকর্মীদের। যা নিয়ে পুলিশের সঙ্গে একেবারে ধ্বস্তাধস্তি কাণ্ড বেধে যায়। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনীকে মোতায়েন করা হয়েছে। রয়েছেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরাও।
জানা যায়, উলুবেড়িয়া হাসপাতালে চিকিৎসককে হুমকির ঘটনার প্রতিবাদে আজ বুধবার পাঁচলায় এসপি গ্রামীণ অফিস ঘেরাও অভিযানের ডাক দেয় বিজেপি। শুধু তাই নয়, পুলিশ শীর্ষ আধিকারিকদের সঙ্গে দেখা করে ডেপুটেশনও জমা দেওয়ার কথা ছিল। সেই মতো সকাল থেকে এসপি গ্রামীণ অফিসের সামনে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। একাধিক ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয় এলাকা। যদিও এদিন বিজেপি নেতাকর্মীরা প্রথম ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। পালটা বিজেপি নেতাকর্মীদের আটকানোর চেষ্টা করেন পুলিশ আধিকারিকরা। বারবার পুলিশের তরফে মাইকিং করে জমায়েত সরানোর কথা জানানো হয়।
যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। বলে রাখা প্রয়োজন, সোমবার সন্ধ্যায় হাসপাতালে মহিলা চিকিৎসককে নিগ্রহের অভিযোগ ওঠে এক রোগীর আত্মীয়দের বিরুদ্ধে। অভিযোগ ওঠে চিকিৎসককে ধর্ষণেরও হুমকি দেওয়া হয়। তদন্তে নেমে এক ট্রাফিক হোমগার্ড-সহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। শুধু তাই নয়, মঙ্গলবার আরও একজনকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায়, ধৃত ওই ব্যক্তির নাম শেখ সম্রাট। সব মিলিয়ে এই ঘটনায় ধৃত বেড়ে ৩। যদিও বিজেপির দাবি, ঘটনায় আরও অনেকে জড়িত। তাঁদের আড়াল করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ বিজেপির।
সর্বশেষ খবর
-
‘বহিষ্কারের চিঠি বৈধ নয়’, তৃণমূলের সংবিধান তুলে ঋতব্রত-প্রশ্নে জবাব স্পিকারের
-
সময়ের ধুলো ঝেরে ঝকঝকে ঋত্বিকের কালজয়ী কীর্তি, লন্ডনে দেখানো হবে ‘অযান্ত্রিক’ সহ ৮ সিনেমা
-
১৫ বছর বয়সেই কোটি কোটি সম্পত্তি, নাবালক বৈভবকে কি আয়কর দিতে হয়?
-
দিল্লিতে মোদির সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, হরমুজ হাহাকারে মিলবে জ্বালানি সমাধান?
-
প্রয়াত পদ্মশ্রী সাহিত্যিক রবিলাল টুডু, রোগভোগের পর না ফেরার দেশে ‘বীর বীরসা’র স্রষ্টা