Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৬ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৩ সেপ্টেম্বর ২০২৬
Birbhum

পা ছুঁয়ে প্রণাম করে সুস্থতা কামনা, বিজেপি বিধায়কের ব্যবহারে আপ্লুত মমতার মামা

অনিল মুখোপাধ্যায় বলেন, ''আমাদের বিধায়ক ধ্রুব সাহা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি আসায় আমার খুব ভালো লেগেছে। ওঁর ব্যবহার অত্যন্ত ভালো। উনি খুব ভালো মানুষ।''

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৪:২১

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১৪:২১

options
link
পা ছুঁয়ে প্রণাম করে সুস্থতা কামনা, বিজেপি বিধায়কের ব্যবহারে আপ্লুত মমতার মামা zoom
মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ বিজেপি বিধায়কের।
Advertisement

রাজনীতির ময়দানে মতাদর্শের লড়াই যতই তীব্র হোক না কেন, সামাজিক সৌজন্য ও বয়োজ্যেষ্ঠদের প্রতি সম্মান যে সবকিছুর ঊর্ধ্বে-শনিবার রামপুরহাটের কুসুম্বা গ্রামে সেই ছবিই ধরা পড়ল। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামা অনিল মুখোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিধায়ক ধ্রুব সাহা। শুধু সাক্ষাৎই নয়, গাড়ি থেকে নেমে কাছে গিয়ে অনিল মুখোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন তিনি।

সাংবাদিকদের অনিল মুখোপাধ্যায় বলেন, ”আজ আমাদের বিধায়ক ধ্রুব সাহা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি আসায় আমার খুব ভালো লেগেছে। ওঁর ব্যবহার অত্যন্ত ভালো। উনি খুব ভালো মানুষ। আমি চাই বর্তমান সরকার রাজ্যের মানুষের জন্য ভালো কাজ করুক।”

শনিবার কুসুম্বা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে কুসুম্বা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিলেন বিধায়ক ধ্রুব সাহা। সেই সময় নিজের বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে ছিলেন অনিল মুখোপাধ্যায়। দূর থেকেই তাঁকে দেখতে পেয়ে বিধায়ক নিজের গাড়ি থামানোর নির্দেশ দেন। এরপর গাড়ি থেকে নেমে সরাসরি অনিল মুখোপাধ্যায়ের কাছে গিয়ে করজোড়ে অভিবাদন জানান। তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করেন ধ্রুব সাহা। অনিল মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নিয়মিত চিকিৎসা করানোর পাশাপাশি সুস্থ থাকার পরামর্শ দেন বিধায়ক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পরে সাংবাদিকদের অনিল মুখোপাধ্যায় বলেন, ”আমাদের বিধায়ক ধ্রুব সাহা আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। উনি আসায় আমার খুব ভালো লেগেছে। ওঁর ব্যবহার অত্যন্ত ভালো। উনি খুব ভালো মানুষ। আমি চাই বর্তমান সরকার রাজ্যের মানুষের জন্য ভালো কাজ করুক।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.