বীরভূমের (Birbhum) কুখ্যাত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে ঘিরে ক্রমশ বাড়ছে রহস্য! ইতিমধ্যে তাঁর কোটি কোটি টাকার বিশাল সাম্রাজ্যের হদিশ পেয়েছে পুলিশ। কিন্তু বিপুল এই সম্পত্তি কীভাবে? উৎস খোঁজার চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা। এরমধ্যেই শান্তিনিকেতনের সোনাঝুরি সংলগ্ন এলাকায় বিলাশবহুল বাগানবাড়ির হদিশ পেল পুলিশ। সেখান থেকে আটক করা হল তিনজন। জানা যাচ্ছে, তিনজনই টুলু মণ্ডল ঘনিষ্ঠ। ওই বাড়িতে তাঁরা কি করছিলেন ইতিমধ্যে তা খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। শুধু তাই নয়, বিলাসবহুল সুবিশাল ওই বাড়িতে কি কাজ চলত তাও খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়িও পুলিশ বাজেয়াপ্ত করেছে বলে খবর।
সূত্রের খবর, টুলুর বিশাল সাম্রাজ্যের খোঁজ সামনে আসতেই ওই তিনজন সোনাঝুরির জঙ্গলে পিছনে থাকা বাড়িতে গা ঢাকা দেয়। তবে গোটা কেলেঙ্কারির সঙ্গে তাঁদের কি যোগ, তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গিয়েছে, টুলু মণ্ডলের (Tulu Mondal) পাথর ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ সামনে আসছিল। সম্প্রতি তাঁর আত্মীয়ের বাড়ি থেকে বিপুল টাকা উদ্ধারের ঘটনার পর নড়েচড়ে বসেছে জেলা পুলিশ। টুলু মণ্ডলের বিপুল সাম্রাজ্য কীভাবে? তা জানতে সম্প্রতি তদন্তের গতি বাড়িয়েছে পুলিশ। টুলুর সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। এরমধ্যে পুলিশ আধিকারিকরা জানতে পারেন সোনাঝুরি জঙ্গলের পিছনে টুলু মণ্ডল ঘনিষ্ঠ তিনজন গা ঢাকা দিয়ে রয়েছে। সেই মতো সোমবার সকালে আচমকাই সেই বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা। বাড়িতে ঢুকতেই একেবারে চমকে ওঠেন তদন্তকারীরা। একেবারে সাজানো গোছানো বিলাসবহুল সেই গাড়ি।

আর সেখান থেকে টুলু ঘনিষ্ঠ ওই তিনজনকে আটক করে পুলিশ। সূত্রের খবর, টুলুর বিশাল সাম্রাজ্যের খোঁজ সামনে আসতেই ওই তিনজন সোনাঝুরির জঙ্গলে পিছনে থাকা বাড়িতে গা ঢাকা দেয়। তবে গোটা কেলেঙ্কারির সঙ্গে তাঁদের কি যোগ, তা জানতে ইতিমধ্যে শুরু হয়েছে তদন্ত। এমনকী দফায় দফায় তিনজনকে জেরা করা হচ্ছে বলেও খবর।
অন্যদিকে ওই বাড়িতে তল্লাশি চালানো বাড়িটির ঠিক উল্টো দিকে একটি ঘেরা জায়গা থেকে বেশ কয়েকটি দামি গাড়িও উদ্ধার করেছে পুলিশ। সূত্রের দাবি, গাড়িটি টুলু মণ্ডলের শ্যালক মহম্মদ শামসুর আলমের। দীর্ঘদিন ধরে সেটি ওই জায়গায় পড়ে রয়েছে।
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
