নিজস্ব সংবাদদাতা, বোলপুর: নানুরে শহিদ স্মরণের মঞ্চ থেকেই জেলার তৃণমূলের ‘তরমুজ’দের সতর্ক করলেন সভাধিপতি কাজল শেখ। শহিদদের সমবেদনা জানাতে নানুরের পাপুড়িগ্রামে রমজান মাসের শেষ জুম্মার দিনেও ভিড়ে ঠাসা ছিল। তবে অদ্ভুতভাবে শুক্রবার সভায় মন্ত্রী মলয় ঘটক, রাষ্ট্রমন্ত্রী শ্রীকান্ত মাহাতো, বিধানসভার উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায় ছাড়া জেলার আর কাউকেই সভায় দেখা যায়নি। বেশ কিছুদিন ধরেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ও সভাধিপতি কাজল শেখের যে দ্বন্দ্ব ছিল এই মঞ্চ থেকেই মেটার সম্ভাবনার ইঙ্গিত পাওয়া গিয়েছিল। কিন্তু দ্বন্দ্ব যে রয়েই গেল এদিনের সভা থেকেই তা স্পষ্ট। কারণ, অনুব্রতর অনুপস্থিতি। এছাড়াও জেলার কোর কমিটির সদস্য তথা মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী, সুদীপ্ত ঘোষও ছিলেন না।
শহিদ সভার মঞ্চ থেকেই কাজল শেখ বলেন, ‘‘২১ সালে বিধানসভা নির্বাচনের আগে অনেকে জেলায় তরমুজের মতো কাজ করছেন। যাঁদের উপরে সবুজ ভিতরে গেরুয়া অথবা লাল। যাঁরা এতদিন পাঁচিলে বসে ভেবেছিলেন তৃণমূল থাকবে কি যাবে। তৃণমূল আছে ও ভবিষ্যতেও থাকবে। তরমুজ অথবা কুমড়োদের চিহ্নিত করা হয়েছে। রাজ্য থেকেও প্রতি মুহূর্তে তাঁদের চিহ্নিতকরণ করা হচ্ছে। অবিলম্বে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা হবে।’’ এককথায় দলীয়-কর্মী সমর্থকদের মঞ্চ থেকেই সতর্ক করেন কাজল শেখ।
প্রসঙ্গত, ২০২০ সালে ২৮ মার্চে শেখ বদরুজ্জামান ওরফে সাজু এবং ২০০৩ সালে লবু শেখ কাজল শেখের দুই দাদাকে নির্মমভাবে খুন করে সিপিএমের হার্মাদরা। সুচপুরের গণহত্যা থেকে শুরু করে নানুরে বিভিন্ন সময়ে খুন হওয়া শহিদদের এদিন স্মরণ করা হয়। মন্ত্রী মলয় ঘটক জানান, ‘‘প্রথমদিন থেকেই শহিদ পরিবারগুলির পাশে রয়েছি। অনেক লড়াই করেই নানুরে শান্তি ফিরেছে। শহিদ হতে হয়েছে অনেকেই। অনেকেই জানেন না, অনেকে মনে রাখেন না। তবে বিজেপি থেকে সতর্ক থাকতে হবে সকলকেই। ওরা যে কোনও প্রকারে ক্ষমতায় আসতে চাইছে। স্মরণে রাখতে হবে যে লড়াইয়ের জন্য নানুরে এতগুলো প্রাণ গিয়েছে, শহিদ হয়েছেন। সেই লড়াই জারি রাখতে হবে।’’
যদিও এদিনের সভায় একমাত্র লাভপুরের বিধায়ক তথা কোর কমিটির সদস্য অভিজিৎ সিংহ পূর্ব নির্ধারিত কাজের জন্য বাইরে আছেন বলেই জানিয়েছেন। বাকিরা এই সভায় কেন উপস্থিত এই নিয়েই জল্পনা ছড়িয়েছে। তবে কাজলের কথা অনুযায়ী বীরভূমে তরমুজ কারা এই নিয়েই বিতর্ক ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
-
আইএসএল থেকে নাম তোলায় অথৈ জলে জামশেদপুর ফুটবলাররা, কী বলছেন টাটা অ্যাকাডেমির ৩ প্রাক্তনী?
-
প্রেমিকার হাত ধরেও বিকিনি পরা লাস্যময়ীর দিকে নজর! ভাইরাল মিম মনে করালেন বিশ্বকাপ সেরা রড্রি!
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা