সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বীরভূমে আদিবাসী ছাত্রী মৃত্যুর পরতে পরতে রহস্য। মৃতার প্রতিবেশীদের দাবি, ধৃত শিক্ষক মনোজকুমার পাল নাকি দীর্ঘদিন ধরেই উত্যক্ত করত নাবালিকাকে। এমনকী বিয়ের প্রস্তাবও দিয়েছিল সে। ছাত্রী রাজি না হওয়ায় রাগ জমে ধৃতের মনে। প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, সম্ভবত ওই রাগেই ছাত্রীকে খুন করে শিক্ষক। পুলিশের দাবি, ইতিমধ্যেই জেরায় খুনের কথা স্বীকার করে নিয়েছে ধৃত। তবে কারণ নিয়ে মুখ খোলেনি সে।
ঘটনার সূত্রপাত গত ২৮ আগস্ট। ওইদিন বীরভূমের রামপুরহাটের বাসিন্দা ওই সপ্তম শ্রেণির ছাত্রী টিউশন পড়ার জন্য বেরিয়েছিল। আর ফেরেনি সে। রাতেই নাবালিকার মা থানায় অপহরণের অভিযোগ করেন। সন্দেহের তির ছিল ধৃত মনোজের দিকেই। এরপরই ওই শিক্ষকের গতিবিধি লক্ষ্য করেন পুলিশ আধিকারিকরা। সন্দেহ দৃঢ় হওয়ায় তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাতে সদুত্তর মেলেনি। এরপরই গ্রেপ্তার করা হয় মনোজকে। পুলিশের দাবি, গ্রেপ্তারির চেপে ধরতেই জেরায় ভেঙে পড়ে মনোজ। সে খুনের কথা স্বীকার করেছে বলেই দাবি তদন্তকারীদের। পুলিশ সূত্রের খবর, ধৃতের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই নাকি উদ্ধার করা হয়েছে নাবালিকার পচাগলা দেহ।
স্থানীয় সূত্রে খবর, বছর ৪৫-এর মনোজ পেশায় স্কুল শিক্ষক। পাশাপাশি টিউশনও পড়াতো সে। মৃতা নাবালিকাও তার কাছে পড়তে যেত। স্থানীয়দের দাবি, বরাবরই নাকি মৃতাকে অতিরিক্ত গুরুত্ব দিত মনোজ। টিউশনে না গেলে, স্কুলে না গেলে অন্যদের কাছে খোঁজ খবর নিত। একপর্যায়ে নাবালিকাকে রীতিমতো উত্যক্ত করতে শুরু করে সে। এমনকী বিয়ের প্রস্তাবও দেয়। কিন্তু ছাত্রী রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয় সে। তারপরই খুনের ছক বলে অনুমান পুলিশের। প্রসঙ্গত, ধৃতকে আদালতে পেশ করা হলে তাঁকে ৯ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার