নন্দন দত্ত, সিউড়ি: রোগী মৃত্যুকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড রামপুর মেডিক্যাল হাসপাতালে। প্রাণ বাঁচাতে হাসপাতাল থেকে ছুটে পালালেন ডাক্তার, নার্সরা। চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে অভিযোগ তুলে বিক্ষোভ, ভাঙচুর চালায় পরিজনেরা। বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সোমবার, রাতে বুকের ব্যাথা নিয়ে রামপুরহাট হাসপাতালে (Rampurhat Hospital) ভর্তি হন স্থানীয় বাসিন্দা সাবিনা বিবি। মঙ্গলবার রাতে মারা যান তিনি। তার পরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন পরিজনেরা। মৃত্যুর খবর আসতেই উত্তেজিত হয়ে পড়েন তাঁরা।
[আরও পড়ুন: বিফলে ‘বিজেমূল’ তত্ত্ব! প্রধান শত্রু নির্বাচনে ভুলই ডুবিয়েছে বামেদের?]
মৃতের আত্মীয়দের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা লাথি মেরে গেট খুলে ওয়ার্ডে গিয়ে নার্স ও ডাক্তারদের ঘিরে বিক্ষোভ দেখান। মারধরের চেষ্টারও অভিযোগ উঠেছে। প্রাণ ভয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। হাসপাতাল চত্বরে ভিড় জমান আত্মীয়, পরিজনেরা।
মৃতের স্বামী বলেন,”সোমবার রাতে আমার স্ত্রী বুকে ব্যথা অনুভব করলে রামপুরহাট হাসপাতালে মহিলা মেডিসিন বিভাগে ভর্তি করি। ভর্তি করার পর জুনিয়ার ডাক্তাররা চিকিৎসা শুরু করেন। সিনিয়র ডাক্তাররা বেশিরভাগ সময় ওয়ার্ডে ছিল না। তাঁদের গাফিলতি ও ভুল চিকিৎসায় আমার স্ত্রীর মৃত্যু হয়েছে।” অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।
[আরও পড়ুন: হাসপাতাল চত্বরেই যুবককে পিটিয়ে মারার অভিযোগ, তুলকালাম চন্দননগরে]
সর্বশেষ খবর
-
‘আমরা আসছি’, ভারত সফরের আগে সোশাল মিডিয়ায় বিশেষ বার্তা ব্রাজিল দলের
-
প্রোমোটারের কাছ থেকে ১ লক্ষ টাকা ঘুষ! কনস্টেবলকে হাতেনাতে ধরল দুর্নীতি দমন শাখা
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর