Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Birbhum

ঘরে ফিরেছে দময়ন্তী, কবে ফিরবে অমৃতা? চার মাস ধরে আশায় বুক বেঁধে বাবা

একদিন মেয়ে ফিরে এসে জড়িয়ে ধরে বলবে, “আর কেঁদো না, আমি ফিরে এসেছি”— এই বিশ্বাসই তাঁকে বাঁচিয়ে রেখেছে।

Advertisement
সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৯:৪৬

link
সৌরভ চক্রবর্তী
সৌরভ চক্রবর্তী

শেষ আপডেট: জুলাই ১৮, ২০২৬, ১৯:৪৬

options
link
ঘরে ফিরেছে দময়ন্তী, কবে ফিরবে অমৃতা? চার মাস ধরে আশায় বুক বেঁধে বাবা zoom
মেয়ে ফিরবে, আশায় বাবা।

পেরিয়ে গিয়েছে চার চারটে মাস! কিন্তু এখনও খোঁজ পাওয়া যায়নি সিউড়ির নিখোঁজ তরুণী অমৃতা সিংহের। গত ১৩ মার্চ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরেননি তিনি। জেলা পুলিশ এবং সিআইডি দীর্ঘদিন ধরে একযোগে তদন্ত চালাচ্ছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট সূত্র হাতে আসেনি। তবু হাল ছাড়তে নারাজ পরিবার, প্রশাসনও আশাবাদী। ইতিমধ্যে ঘটনায় রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের দ্বারস্থ হয় পরিবার। মন্ত্রী জানিয়েছেন, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে। এখনও কোনও গুরুত্বপূর্ণ সূত্র না মিললেও তাঁর বিশ্বাস, সময় লাগতে পারে, কিন্তু অমৃতাকে খুঁজে পাওয়া সম্ভব হবে।

শুক্রবার রাতেও অমৃতাদের বাড়িতে গিয়েছিলেন সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিও খতিয়ে দেখেন তিনি।

এরই মধ্যে হাওড়ার জাতীয় স্তরের শুটার দময়ন্তী নিখোঁজ হওয়ার দু’দিনের মাথায় উদ্ধার হওয়ায় নতুন করে আশার আলো দেখছেন অমৃতার বাবা অর্ধেন্দু সিংহ। তিনি বলেন, দময়ন্তীকে ব্যক্তিগতভাবে না চিনলেও তাঁর নিরাপদে ফিরে আসার খবর তাঁকে আনন্দ দিয়েছে। কারণ, সন্তান হারানোর যন্ত্রণা এখন তিনি গভীরভাবে অনুভব করেন। তাঁর প্রার্থনা, দময়ন্তী সুস্থ থেকে ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করুক। এই বিষয়ে কথা বলতে বলতেই আবেগপ্রবণ হয়ে পড়েন অর্ধেন্দুবাবু। তাঁর কথায়, মানসিক চাপে ভুগছিল অমৃতাও। একদিন মেয়েও ফিরে এসে জড়িয়ে ধরে বলবে, “আর কেঁদো না, আমি ফিরে এসেছি”— এই বিশ্বাসই তাঁকে বাঁচিয়ে রেখেছে। সেই আশাতেই প্রতিদিন অপেক্ষা করছেন তিনি ও তাঁর স্ত্রী। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Daughter missing for 3 months, father wanders streets with a placard in search of her in Suri
প্ল্যাকার্ড গলায় অর্ধেন্দু সিংহ। (ফাইল ছবি)

এদিকে শুক্রবার রাতেও অমৃতাদের বাড়িতে গিয়েছিলেন সিউড়ি থানার আইসি শৈলেন্দ্র উপাধ্যায়। পরিবারের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলার পাশাপাশি বিভিন্ন নথিও খতিয়ে দেখেন তিনি। নতুন কোনও সূত্র না মিললেও তদন্তে কোনও খামতি থাকবে না বলে আশ্বাস দিয়েছেন আইসি। এই পরিস্থিতিতে পরিবারের সদস্যদের একটাই প্রার্থনা— যত দ্রুত সম্ভব অমৃতা সুস্থভাবে বাড়ি ফিরুক।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.