বৃহস্পতিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা কোচবিহারে (Cooch Behar Accident)। বাইক ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ২ যুবকের। দেহ দু’টি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়িটির চালক ও খালসিকেও। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই যুবকের নাম গৌর সাহা ও প্রণব দে। দু’জনেরই বয়স ২৫ বছর। গৌর বিজেপির কোচবিহার জেলার আইটি সেলের কো-কনভেনরের দায়িত্বেও ছিলেন। তিনি কোচবিহার শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। প্রণব দে কোচবিহার ১ ব্লকের কালীঘাট রোড এলাকার বাসিন্দা।
আরও পড়ুন:
জানা গিয়েছে, এই দুই যুবক ফটোগ্রাফি করেন। বুধবার রাতে বিয়ে বাড়িতে ফটোগ্রাফির কাজ শেষ করে কোচবিহার ফিরছিলেন দুইজন। বৃহস্পতিবার ভোর নাগাদ মাথাভাঙার দিকে থেকে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বাধে বাইকের। রাস্তায় ছিটকে পড়েন দু’জনই। ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের। বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয়রা। অন্যজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পাওয়ার পর ঘটনাস্থলে যায় পুলিশ অধিকারিকরা। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ