Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Bharat Sevashram Sangha

প্লাবিত মেদিনীপুরে জলযাতনা, বিপন্ন মানুষের পাশে ত্রাণ নিয়ে ভারত সেবাশ্রম সংঘ

বানভাসি মেদিনীপুর থেকে অসম, দুর্গতদের বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল ভারত সেবাশ্রম।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৮:২০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৮:২০

options
link
প্লাবিত মেদিনীপুরে জলযাতনা, বিপন্ন মানুষের পাশে ত্রাণ নিয়ে ভারত সেবাশ্রম সংঘ zoom
জলমগ্ন জেলায় তীব্র হাহাকার, রান্না করা খাবার পৌঁছে দিচ্ছে ভারত সেবাশ্রম।
Advertisement

জলের তলায় চারপাশ। ঘরবাড়িতে হাঁটুজল, কোথাও আবার কোমর ছুঁয়েছে। লাগাতার বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছে ভয়াবহ বন্যা পরিস্থিতি। সবচেয়ে খারাপ অবস্থা পূর্ব মেদিনীপুরের। বহু এলাকা প্লাবিত। চরম দুর্ভোগে সাধারণ মানুষ।

দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন সংঘের স্বেচ্ছাসেবকরা।

মহিষাদল, তমলুক, হলদিয়ার বিস্তীর্ণ অঞ্চল জলমগ্ন। এমনকী যে সব এলাকায় আগে কখনও জল জমেনি, সেখানেও ঢুকে পড়েছে বানের জল। পশ্চিম মেদিনীপুরের একাধিক ব্লকের অবস্থাও আশঙ্কাজনক। এমন সংকটময় পরিস্থিতিতে দুর্গতদের পাশে হাত বাড়িয়ে দিল ভারত সেবাশ্রম সংঘ।

Advertisement

দুর্গত এলাকায় পৌঁছে গিয়েছেন সংঘের সন্ন্যাসী ও স্বেচ্ছাসেবকরা। প্লাবিত প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে চাল, ডাল, শুকনো খাবার, নতুন জামাকাপড় এবং প্রয়োজনীয় জিনিসপত্র। একই সঙ্গে নিয়মিত বিতরণ করা হচ্ছে গরম খিচুড়ি।

প্লাবিত প্রত্যন্ত এলাকায় খাবার পৌঁছে দিচ্ছে সংঘ।

শুধু পশ্চিমবঙ্গ নয়, অসমের বন্যাকবলিত এলাকাতেও ত্রাণ সামলাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, বিপদের দিনে মানুষের পাশে থাকাই তাঁদের প্রধান লক্ষ্য। অসমে দীর্ঘ দিন ধরে জরুরি ত্রাণের পাশাপাশি পুনর্বাসনের কাজও চালাচ্ছে সংঘ। ঘরবাড়ি হারানো মানুষদের পুনরায় জীবনধারণের উপযোগ করে তোলাই তাঁদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও এই পুনর্বাসন কর্মসূচি আরও বড় আকারে চালানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে সংঘ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.