Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ শ্রাবণ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১৩ আগস্ট ২০২৬
Bhangar Incident

সাতসকালে গলা কেটে ‘খুন’, দোকানে মিলল প্রৌঢ়ের রক্তাক্ত দেহ

নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ১৩:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২২, ২০২৪, ১৩:১৩

options
link
সাতসকালে গলা কেটে ‘খুন’, দোকানে মিলল প্রৌঢ়ের রক্তাক্ত দেহ zoom
প্রতীকী ছবি
Advertisement

দেবব্রত মণ্ডল, বারুইপুর: সাতসকালে ভয়ংকর কাণ্ড। দোকান থেকে উদ্ধার প্রৌঢ়ের গলা কাটা দেহ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল ভাঙড়ের শাকসা এলাকায়। কেন এই হত্যাকাণ্ড? নেপথ্যে কে বা কারা? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম জব্বর মোল্লা। বয়স ৫৫ বছর। দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ের শাকসা এলাকায় শ্বশুরবাড়িতে থাকতেন তিনি। সেখানে চায়ের দোকান চালাতেন। রাতে ওই দোকানেই ঘুমোতেন তিনি। অন্যান্যদিনের মতোই সোমবার রাতে দোকানেই ঘুমিয়েছিলেন জব্বর মোল্লা। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা দেখেন, দোকানের ভিতর পড়ে তাঁর গলা কাটা দেহ। রক্তে ভেসে যাচ্ছে দোকান।

Advertisement

ঘটনাটি জানাজানি হতেই প্রবল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া ভাঙড় থানায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। কে বা কারা এর নেপথ্যে রয়েছে? মৃত প্রৌঢ়ের সঙ্গে কারও কোনও অশান্তি ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.