বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা রুখে দিল বিএসএফ। বাংলাদেশ সীমান্তরক্ষী (বিজিবি) বাংলাদেশিদের এদেশে পাঠানোর চেষ্টা করে তাঁরা। এমনই অভিযোগ উঠেছে। আজ, শুক্রবার সকালে কোচবিহারের (Cooch Behar) ভারত-বাংলাদেশের একাধিক সীমান্ত এলাকায় এই ঘটনায় দেখা গিয়েছে। এই নিয়ে সীমান্ত এলাকায় রীতিমতো উত্তেজনা দেখা দেয়। অনুপ্রবেশকারীদের রুখতে বিএসএফ জওয়ানদের পাশে দাঁড়িয়েছিলেন সাধারণ বাসিন্দারা। বেলা পর্যন্ত নো ম্যানস ল্যান্ড এলাকায় অনুপ্রবেশকারীদের অপেক্ষা করতে দেখা গিয়েছিল।
এই বিষয়ে আরও খবর

পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের থাকতে দেওয়া হবে না। রাজ্যের বিধানসভা ভোটের আগে অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়েছে বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর অনুপ্রবেশ ইস্যুতে কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের সীমান্ত এলাকাগুলোতে তৈরি হয়েছে হোল্ডিং সেন্টার। অনুপ্রবেশকারীদের পাকড়াও করলে বাংলাদেশে সরাসরি ‘ডিপোর্ট’ করা হবে। সেই কথাও ঘোষণা করা হয়েছে সরকার গঠন হওয়ার পরেই। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে অনুপ্রবেশকারীদের পাকড়াও করা হচ্ছে। এবার সেই আবহে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা। বিজিবির সেই চেষ্টা এদিন রুখে দিলেন বিএসএফ।
কোচবিহারের চ্যাংরাবান্ধা, মাথাভাঙার শীতলকুচি, দিনহাটা এলাকার সিতাই সীমান্ত দিয়ে এদিন অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার সাতসকালেই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়ায়।
কোচবিহারের (Cooch Behar) চ্যাংরাবান্ধা, মাথাভাঙার শীতলকুচি, দিনহাটা এলাকার সিতাই সীমান্ত দিয়ে এদিন অনুপ্রবেশের চেষ্টা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ, শুক্রবার সাতসকালেই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, বিজিবি ভারতের সীমান্ত দিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশ করানোর চেষ্টা করছে। বিএসএফ খবর পেয়ে তাঁদের বাধা দেয়। শুধু তাই নয়, এলাকার বাসিন্দারাও বিএসএফের সঙ্গে একইভাবে রুখে দাড়িয়েছিলেন। সেজন্য ওই অনুপ্রবেশ রোখা গিয়েছে বলে খবর। চ্যাংরাবান্ধায় ১৫, শীতলকুচিতে ১০, সিতাই সীমান্ত দিয়ে ৬ অনুপ্রবেশকারী ভারতে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ সীমান্তে কড়া নজরদারি রেখেছে বলে খবর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
তিন বছরে তৃতীয়বার, উত্তরপ্রদেশে আম্বেদকরের মূর্তি ভাঙচুর!
-
‘কুঁড়ে’ প্রতিযোগীদের উপর রেগে কাঁই ‘বিগ বস’, সবাইকে ছাঁটাই! ব্রহ্মাস্ত্রে কাকে বাঁচাবেন জীতু?
-
পুজো উদ্যোক্তাদের ঐক্যবদ্ধ করতে রুদ্রনীলের নেতৃত্বে সমিতি বিজেপির! ‘ফোরাম ফর দুর্গোৎসবে’র ভবিষ্যৎ?
-
একঘণ্টা অপেক্ষার পরও আসেননি অধ্যক্ষ, কলেজের পরিচালন কমিটির সভাপতি দায়িত্ব নিজেই নিলেন কৌস্তভ!
-
মানতের মেহেন্দি পরলেই বিয়ে! জয়পুরের মন্দিরে উপচে পড়ল ভিড়, তিন ঘণ্টায় শেষ ৩৫০০ কেজি



