প্রণব সরকার, আগরতলা: বিশেষ দরকারে সীমান্তে গিয়ে বিপাকে ত্রিপুরার তিন যুবক। বিএসএফের অনুমতি নিয়ে বাংলাদেশের সীমান্তে গিয়ে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বা বিজিবির হেনস্তার শিকার হলেন তাঁরা। অভিযোগ, বিজিবি তাঁদের তল্লাশি করে। কিছু না পেয়ে অবশেষে বিএসএফের হাতে তাঁদের তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে, তিন উপজাতি যুবক কাজের উদ্দেশ্যে বিএসএফের কাছে অনুমতি নিয়ে মধুপুর থানাদিন দেবীপুর রাজারটিলা এলাকা হয়ে বাংলাদেশ সীমান্তে গিয়েছিলেন। সেই সময় বাংলাদেশের বিজিবি তিন যুবককে গ্রেপ্তার করে প্রথমে চণ্ডীদার বিওপিতে নিয়ে যায়। সেখান থেকে কসবা থানায় নিয়ে যাওয়া হয়। পরবর্তী সময়ে ব্রাহ্মণবাড়িয়া থানায় নিয়ে গেলে তাঁদের তল্লাশি করা হয়। কিন্তু কিছু মেলেনি। এ খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।অবশেষে বুধবার গভীর রাতে শেষপর্যন্ত কমলাসাগর মিঞা পাড়ায় বিএসএফের হাতে তুলে দেয় তাঁদের।
এদিকে গ্রেপ্তারির খবর পেয়ে তিন যুবকের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। শেষপর্যন্ত বুধবার গভীর রাতে মিঞাপাড়া বিএসএফ মধুপুর থানার পুলিশের হাতে তুলে দেয়। তারপর মধুপুর থানা পুলিশ তিনজনকে পরিবারের হাতে তুলে দেয়। অবশেষে বিএসএফের ভূমিকায় খুশি তাঁদের পরিবার।
সর্বশেষ খবর
-
নদী ছেঁকে সোনা তোলার হিড়িক, অর্থের লোভে বিপর্যস্ত আফগানিস্তানের জীবন-জীবিকা
-
পিয়ারলেসে অস্ত্রোপচারে হাতে ফিরল জোর, দ্বিতীয় দিনেই বাড়ি ফিরলেন মহাগুরু
-
১৭ কেজি মেদ ঝরান, কাশ্মীরে গিয়ে অনুশীলন, কীভাবে টিম ইন্ডিয়ায় কামব্যাক ‘বিদ্রোহী’ সরফরাজের?
-
বামেদের ‘জেল ভরো’ কর্মসূচিতে উত্তপ্ত আসানসোল! ব্যারিকেড ভেঙে ধস্তাধস্তি, গ্রেপ্তার মীনাক্ষী
-
পোষ্য, মানুষের নিঃস্বার্থ ভালোবাসার গল্প বলে ‘ওহ মাই ডগ’, কেমন হল পঙ্কজ ত্রিপাঠীর ছবি?