বিক্রম রায়, কোচবিহার: আবারও ওড়িশায় বাংলার পরিযায়ী শ্রমিককে হেনস্তার অভিযোগ। কেড়ে নেওয়া হয় সব পরিচয়পত্রও। বিজেপি নেতাদের ফোন করে সুরাহা হয়নি বলে অভিযোগ। অবশেষে ‘দিদিকে বলো’তে ফোন করে বাড়ি ফিরলেন কোচবিহারের বাসিন্দা।
পরিযায়ী শ্রমিকের নাম মিঠুন বর্মন। তিনি ছোট শালবাড়ি এলাকার বাসিন্দা। পড়শি রাজ্য ওড়িশায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। তাঁর অভিযোগ, বাংলা ভাষায় কথা বলার ‘অপরাধে’ ওড়িশা পুলিশ তাঁকে বাংলাদেশি বলে দাগিয়ে থানায় নিয়ে যায়। সেখানে প্রায় ৮-৯ ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ। ভোটার-আধার কার্ড দেখানো হলেও পুলিশ তা মান্যতা দেয়নি বলেই দাবি শ্রমিকের। তাঁর কথায়, “আমি ওড়িশায় কর্মরত ছিলাম। ২৯ জুলাই, বাংলায় কথা বলায় বাংলাদেশি বলে দাগিয়ে অফিসের আবাসন থেকে আমাকে তুলে নিয়ে যায় পুলিশ। ৮-৯ ঘণ্টা আটকে রাখে। মোবাইল ও ১০ হাজার টাকা কেড়ে নিয়েছে। নির্যাতন চালায় আমার উপর। আমি সব পরিচয়পত্র দেখানোর পরও ছাড়েনি। সেগুলিকে ভুয়ো বলছিল ওরা। তিনি আরও বলেন, “বিপদে পড়ে এখানকার বিজেপি নেতাদের ফোন করি। ওরা কেউই সাহায্য করেনি। পরে ‘দিদিকে বলো’-তে ফোন করি। ওরা আমাকে বাড়িতে ফিরিয়ে আনে।”
কোচবিহারের এক তৃণমূল নেতা বলেন, “বাংলা বলার অপরাধে মিঠুনকে ধরে নিয়ে যায় ওড়িশা পুলিশ। সমস্ত ডকুমেন্ট কেড়ে নিয়েছে। ‘দিদিকে বলো’-তে ফোন করার পর, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাহায্যে বাড়িতে ফিরে আসে। বিজেপির যারা বলেন বাইরে বাংলার কেউ হেনস্তার শিকার নন, তারা মিঠুনকে দেখুন। নিশীথ প্রামাণিক-সহ একাধিক বিজেপি নেতাকে ফোন করেছিলেন মিঠুন। কেউ সাহায্য করেনি।” এবিষয়ে বিজেপি কোনও নেতার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
একাধিক বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষা কথা বলায় বাঙালি শ্রমিকদের হেনস্তার অভিযোগ উঠছে। যার বিরুদ্ধে পথে নেমেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাক দিয়েছেন ভাষা আন্দোলনের। তবে বিজেপির দাবি, ভিন রাজ্যে বাঙালি কোনও শ্রমিক হেনস্তার শিকার নন।
সর্বশেষ খবর
-
শ্রীলঙ্কাকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে নজর গিলের, দুই তারকার প্রশংসায় ভারত অধিনায়ক
-
‘হরমুজ মুক্ত, সরানো হয়েছে মাইন’, বড় ঘোষণা ট্রাম্পের, মার্কিন চালে ‘পরাস্ত’ ইরান?
-
‘এক মাস আগে দেশদ্রোহী ছিলাম’, এনডিএ-তে যোগের প্রস্তাব উড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে কটাক্ষ দীপকের
-
ফাইল নিতে চেম্বারে আইনজীবী! রায়দান স্থগিত রেখেই সুজিত বোসের জামিন মামলা ছাড়লেন বিচারপতি
-
নিউমার্কেট অগ্নিকাণ্ডে মর্মাহত মোদি, আহতদের আরোগ্য কামনা করে আশ্বাস, ‘প্রশাসন পাশে রয়েছে’