Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৪ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১ সেপ্টেম্বর ২০২৬
Dengue

ডেঙ্গু সারাতে বাংলার ভরসা উত্তরপ্রদেশের ‘কুণাল’, প্রশ্নের মুখে রাজ্যের ওষুধের মান

বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি।

অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৬:৫৪

link
অভিরূপ দাস
অভিরূপ দাস

শেষ আপডেট: সেপ্টেম্বর ১, ২০২৬, ১৬:৫৪

options
link
ডেঙ্গু সারাতে বাংলার ভরসা উত্তরপ্রদেশের ‘কুণাল’, প্রশ্নের মুখে রাজ্যের ওষুধের মান zoom
ছবি: সংগৃহীত
Advertisement

ডেঙ্গুর চিকিৎসায় ওড়িশার ইনফিউনেক্স প্রাইভেট লিমিটেড আর উত্তরপ্রদেশের কুণাল রেমিডিজ নামে দুই সংস্থার থেকে ওষুধ নেবে পশ্চিমবঙ্গ। কেন এমন সিদ্ধান্ধ? রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, ডেঙ্গুর মরসুমে সরকারি হাসপাতালে প্রয়োজনীয় ফ্লুইড ও প্যারাসিটামলের জোগান নিশ্চিত করতে ভিনরাজ্যের সংস্থাই ভরসা। কারণ বিভিন্ন সময়ে রাজ্যের একাধিক ওষুধ প্রস্তুতকারী সংস্থা গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি। বঙ্গের পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, ফার্মা ইমপেক্স এবং নিভি রেমিডিজের ওষুধের গুনমান অত্যন্ত খারাপ। সেই কারণে ওড়িশা ও উত্তরপ্রদেশের সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে স্বাস্থ্য দপ্তর।

ডেঙ্গুর নির্দিষ্ট কোনও অ্যান্টিভাইরাল চিকিৎসা নেই। রোগীর উপসর্গ ও শারীরিক পরিস্থিতি অনুযায়ী মূলত যে চিকিৎসা হয় চিকিৎসা পরিভাষায় তার নাম সিম্পটোমেটিক সাপোর্টিভ ম্যানেজমেন্ট। চিকিৎসার প্রয়োজনে তখন দেওয়া হয় নর্মাল স্যালাইন, রিঙ্গার ল্যাকটেট আর ধুম জ্বর নিয়ন্ত্রণে প্যারাসিটামল। রাজ্য ড্রাগ কন্ট্রোল বোর্ড সূত্রে খবর, রাজ্যে এই সব সামগ্রীর জোগান এতদিন দিত পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালস, ফার্মা ইমপেক্স এবং নিভি রেমিডিজ। তিন সংস্থাই বাংলার। কিন্তু বিভিন্ন পর্যায়ে গুণমান পরীক্ষায় তিন সংস্থার উৎপাদন প্রশ্নের মুখে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফার্মা ইমপেক্সের বারুইপুরের কারখানায় কেন্দ্রীয় ও রাজ্য ওষুধ নিয়ন্ত্রকদের যৌথ পরিদর্শনে ওষুধের মানের গুরুতর ঘাটতি ধরা পড়েছে। সঙ্গে সঙ্গে উৎপাদন বন্ধের নির্দেশ দেওয়া হয়। এই পরিস্থিতিতে বিকল্প জোগান হিসেবে ওড়িশার ইনফিউনেক্স প্রাইভেট লিমিটেডকে বরাত দেওয়া হয়েছে। চিন্তা একটাই। ডেঙ্গুর মরসুমে একটি সংস্থার পক্ষে বিপুল চাহিদা মেটানো কঠিন। তাই এনএস, আরএল এবং প্যারাসিটামল ইনফিউশনের জন্য উত্তরপ্রদেশের কুণাল রেমিডিজের সঙ্গে যোগাযোগ করেছে রাজ্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.