Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ শ্রাবণ ১৪৩৩
  • বুধবার
  • ১২ আগস্ট ২০২৬
Suvendu Adhikari

‘জীবনের সবচেয়ে গভীর অনুভূতি…’, মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পরদিনই মাতৃদিবস, এমন দিনে নিজের মায়ের কথাও উঠে এল তাঁর শুভেচ্ছাবার্তায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১২:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১০, ২০২৬, ১২:১৮

options
link
‘জীবনের সবচেয়ে গভীর অনুভূতি…’, মাতৃদিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু zoom
মাতৃদিবসে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Advertisement

আজ মাতৃদিবস। বিশ্বজুড়ে আজ মায়েদের দিন। গর্ভধারিনীকে ভালো রাখার, ভালোবাসার আদর্শ সময়। এমন বিশেষ দিনে ‘মা’ নামের অনুভূতির কথা খোলামেলাভাবে প্রকাশ করলেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফেসবুক পোস্টে তিনি কুর্নিশ জানালেন মাতৃশক্তিকে। তাঁর পোস্টে পরোক্ষভাবে উঠে এল নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতাও।

মাতৃদিবসের শুভেচ্ছা জানিয়ে ফেসবুক পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

রবিবার নিজের ফেসবুক পোস্টে মা ও সন্তানের চিরন্তন বন্ধনের একটি ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। ছবি হেডারে লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মানব জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হল ‘মা’। আজ বিশ্ব মাতৃ দিবসে, বিশ্বের সকল মাতৃশক্তির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।’ তাঁর এই পোস্টের নিচে লাইক, শেয়ার আর মন্তব্যের বন্যা। কেউ কেউ এই মাতৃ আবেগের সূত্র ধরে তাঁকে মনে করিয়ে দিয়েছেন অভয়ার মায়ের কথা।

আসলে এমন একটা দিনে মাতৃদিবস, ঠিক তার আগেরদিনই এ রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কুর্সিতে বসেছেন কাঁথির ‘শান্তিকুঞ্জে’র ছেলে শুভেন্দু অধিকারী। ছেলের এত বড় সাফল্যে স্বভাবতই গরবিনী মা গায়ত্রী দেবী। মুখ্যমন্ত্রী হওয়ার পর ছেলে বাড়ি ফিরলে তাঁর প্রিয় খাবারে পাত সাজিয়ে দেবেন, এই পরিকল্পনা ছিলই। শনিবার গভীর রাতে যখন শুভেন্দু অধিকারী জনতার ভিড়ের মধ্যে দিয়ে বাড়িতে পৌঁছন, অত রাতেও জেগে ছিলেন মা, রাজ্যজয় করা ছেলের উজ্জ্বল মুখটি দেখবেন ‘বলে। জননীর এই আবেগ দৃষ্টি এড়ায়নি মুখ্যমন্ত্রীর। তাঁর যাবতীয় সাফল্যের নেপথ্যে তো নীরবে শক্তি জুগিয়েছেন এই নারীই। হয়তো তাই আজ একটু বেশি আবেগপ্রবণ তিনি।

Advertisement

রবিবার নিজের ফেসবুক পোস্টে মা ও সন্তানের চিরন্তন বন্ধনের একটি ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী। ছবি হেডারে লিখেছেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ, মানব জীবনের সবচেয়ে গভীর অনুভূতি হল ‘মা’। আজ বিশ্ব মাতৃ দিবসে, বিশ্বের সকল মাতৃশক্তির প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সশ্রদ্ধ প্রণাম।’ তাঁর এই পোস্টের নিচে লাইক, শেয়ার আর মন্তব্যের বন্যা। কেউ কেউ এই মাতৃ আবেগের সূত্র ধরে তাঁকে মনে করিয়ে দিয়েছেন অভয়ার মায়ের কথা। আর জি করের সেই নির্যাতিতার মা রত্না দেবনাথ এখন বিজেপি বিধায়ক। মেয়ের সুবিচারের জন্য তিনি রাজনীতিতে যোগ দিয়ে হয়ে উঠেছেন জনপ্রতিনিধি। মা হিসেবে যেন তাঁর যন্ত্রণার নিরসন করেন নতুন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.