Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Chandranath Sinha

ভোট পরবর্তী সন্ত্রাস! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের বোলপুর থানায়

অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা কোনও মন্তব্য করতে চাননি।

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৪:৫৩

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: জুন ৯, ২০২৬, ১৪:৫৩

options
link
ভোট পরবর্তী সন্ত্রাস! প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ দায়ের বোলপুর থানায় zoom
তৃণমূল নেতা চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে অভিযোগ।

ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে এবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বোলপুরের বিধায়ক চন্দ্রনাথ সিনহার (Chandranath Sinha) বিরুদ্ধে অভিযোগ দায়ের। বোলপুর থানায় তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। একইসঙ্গে অভিযোগ দায়ের হয়েছে স্থানীয় তৃণমূল কর্মী বাবু দাস, রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিখিল বাচার-সহ ৬ জনের বিরুদ্ধে। রায়পুর-সুপুর অঞ্চলের বেশ কয়েকজন বিজেপি কর্মী এহেন অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, ভোটের সময় প্রকাশ্যে প্রাক্তন মন্ত্রী হুমকি দিয়েছেন। এরপরেই হামলার ঘটনা ঘটে। সেই সংক্রান্ত একাধিক ছবি এবং তথ্যও জমা দেন তাঁরা।

অভিযোগপত্রে বিজেপি কর্মী পথিক মাঝি উল্লেখ করেন, ২১ সালের ৩ মে ফল প্রকাশের পর ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে রায়পুর সুপুর অঞ্চলে কাকুটিয়া, সেনকাপুর, সুপুর, নুরপুর, রজতপুর সহ বিভিন্ন এলাকা। তাঁর অভিযোগ, এলাকার উদ্দেশ্যে একের পর এক বিজেপি নেতা-কর্মীর বাড়িতে হামলা চালানো হয়। চলে লুটপাট। এমনকী ছাড়া হয়নি এলাকার মহিলাদেরও। অভিযোগে পথিক মাঝি জানান, ২৩ সালে একই কায়দায় পঞ্চায়েত নির্বাচন করা হয়। একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় ২৪ সালের বিধানসভা নির্বাচনেও। তিনি বলেন, “প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি দেওয়া হয়েছিল। বোলপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তৃণমূল কর্মী বাবু দাস পুরো ঘটনায় জড়িত।”

Advertisement

জানা যায়, বোলপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঙ্গীতা দাসের স্বামী বাবু দাস দীর্ঘদিন ধরেই এলাকার তৃণমূলকর্মী হিসেবেই পরিচিত। রাজনৈতিক মহলে তিনি প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান বিধায়ক চন্দ্রনাথ সিনহার ঘনিষ্ঠ বলেই পরিচিত। একাধিক ঘটনায় তিনি চর্চায়। বর্তমানে গা ঢাকা দিয়ে রয়েছেন। আর তিনিই একাধিক মঞ্চে বক্তব্যের মধ্য দিয়ে বিজেপি কর্মীদের আতঙ্কের পরিবেশ তৈরি করেছেন। ‘অজয় নদীতে হরিবোল বলতে বলতে বিসর্জন দেওয়া হবে’ বলে মন্তব্য করেছিলেন বলেও অভিযোগ।

বিজেপি কর্মী বাদল বৈদ্য বলেন, “প্রকাশ্য সভা থেকে আমাদের কর্মী-সমর্থকদের উদ্দেশে বারংবার হুমকি দেওয়া হয়েছে। এছাড়াও ২০২১ সালের ভোট-পরবর্তী অত্যাচার মানুষ এখনো ভুলতে পারেনি। পুলিশ নিরপেক্ষ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করুক।”

অন্যদিকে, অভিযোগ প্রসঙ্গে তৃণমূল বিধায়ক চন্দ্রনাথ সিনহা কোনও মন্তব্য করতে চাননি। বাবু দাসের সঙ্গে ফোনে যোগাযোগ করা যায় নি। তবে বোলপুর থানার এক পুলিশ আধিকারিক জানান,” লিখিত অভিযোগ জমা পড়েছে। অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.