দেবব্রত মণ্ডল, বারুইপুর: রেলের কোয়ার্টারের কোচিং সেন্টারে নাবালিকাকে ধর্ষণ! কাউকে জানালে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অবশেষে পুলিশের জালে গুণধর শিক্ষক। অভিযোগকারী ছাড়া আরও একাধিক ছাত্রীর উপর ধৃত যৌন নির্যাতন চালিয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে।
জানা গিয়েছে, বারুইপুরে(Baruipur) রেল কোয়ার্টারের কোচিং সেন্টারে পড়াশোনা করত বছর চোদ্দোর ওই নাবালিকা। কয়েকমাস আগে সেখানেই শিক্ষক হিসেবে যোগ দেয় গুণধর বিশ্বনাথ সর্দার। অভিযোগ, কোয়ার্টারের কোচিংয়েই দিনের পর নাবালিকার উপর অত্যাচার চালায় অভিযুক্ত। কাউকে জানালে খুনের হুমকিও দেওয়া হয়। লাগাতার এই ঘটনার জেরে মানসিক অবসাদে ভুগতে শুরু করে নাবালিকা। এর পরই বাবা-মা তাকে কাউন্সেলিংয়ের জন্য মনোবিদের কাছে নিয়ে যায়। তাতেই প্রকাশ্যে আসে আসল ঘটনা।
জানা যায়, দিনের পর দিন ওই নাবালিকাকে ধর্ষণ করে অভিযুক্ত বিশ্বনাথ সর্দার। ভয়ে সেই ঘটনা কাউকে জানাতে পারেনি নির্যাতিতা। বিষয়টা প্রকাশ্যে আসতেই থানার দ্বারস্থ হয় পরিবার। গ্রেপ্তার করা হয় ওই শিক্ষককে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার পরিবারের অভিযোগ, কোচিং সেন্টারের অন্য মেয়েদের সঙ্গেও এমনই আচরণ করেছে অভিযুক্ত। ভয়ে কেউ মুখ খোলেনি।
সর্বশেষ খবর
-
রাম মন্দিরে ‘চুরি’ প্রকাশ্যে এনেছিলেন, উত্তরপ্রদেশে সাংবাদিকের বিরুদ্ধেই দায়ের মামলা
-
দুর্গাপুজোর থিম খোদ মুখ্যমন্ত্রী! নন্দীগ্রাম থেকে নবান্ন ফুটে উঠবে কলকাতার এই পুজোয়
-
সাগরে নিম্নচাপের ভ্রকুটি! ভাসবে কোন কোন জেলা? কেমন থাকবে কলকাতার আবহাওয়া
-
অবাধ্য প্রেম! এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ‘প্রপোজ’, এবার হাতকড়া পরে আদালতে ঠোঁটঠাসা চুমু যুগলের
-
পুত্রবধূর ধর্মান্তরণের অভিযোগ, ‘বাইবেল পাঠ অন্যায়?’ প্রশ্ন অন্ধ্রের প্রাক্তন মন্ত্রীর