Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ আষাঢ় ১৪৩৩
  • শুক্রবার
  • ১০ জুলাই ২০২৬
Baruipur Encounter

বারুইপুরে হিংসায় উসকানিতে গ্রেপ্তার আরও ৫, তিনদিনে ধৃত ৩৫, শনিতে ফের যাচ্ছেন শুভেন্দু!

তদন্ত চলাকালীনই শনিবার ফের বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। সেই ফাঁড়িটি তৈরির কাজও জোরকদমে চলেছে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১০:৪৪

options
link
বারুইপুরে হিংসায় উসকানিতে গ্রেপ্তার আরও ৫, তিনদিনে ধৃত ৩৫, শনিতে ফের যাচ্ছেন শুভেন্দু! zoom
অগ্নিগর্ভ বারুইপুর। ফাইল ছবি।

বারুইপুরে নাবালিকার মৃত্যুর পর গণপিটুনি ও হিংসায় উসকানি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার আরও পাঁচজন। বৃহস্পতিবার রাতে এলাকায় পুলিশ, এসটিএফ এবং স্পেশ্যাল অপারেশন গ্রুপের যৌথ অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্র বলছে, এলাকায় আরও ধরপাকড় চলছে। আগামী দিনে গ্রেপ্তারির সংখ্যাটা বাড়তে পারে।

বারুইপুরের নাবালিকা গত শনিবার থেকে নিখোঁজ ছিল। রবিবার সকালে পুকুর থেকে তার দেহ উদ্ধার করা হয়। অভিযোগ, গণধর্ষণের পর তাকে খুন করা হয়েছে। ওই ঘটনায় এ পর্যন্ত চারজন গ্রেপ্তার হয়েছে। পুলিশি এনকাউন্টারে নিকেশ হয়েছে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল। এদিকে ওই ঘটনার পর নাবালিকার দেহ নিয়ে সূর্যপুরে ব্যাপক বিক্ষোভ হয়। এক যুবককে সন্দেহের বশে পিটিয়ে খুন করে উত্তেজিত জনতা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরে গিয়ে জানান, গণপিটুনিতে যাঁর মৃত্যু হয়েছে, তিনি নির্দোষ ছিলেন। দোষীদের কঠোর শাস্তির আশ্বাসও দিয়েছিলেন শুভেন্দু। পুরো গণপিটুনিতে সাম্প্রদায়িক উসকানি থাকতে পারে বলেও ইঙ্গিত মিলেছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কথায়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তারপরই ওই হিংসায় উসকানির ঘটনায় ধরপাকড় শুরু করে পুলিশ। প্রথম দিনই ধরে পড়েন ১৮ জন। বৃহস্পতিবার সকালে আরও ১২ জন ধরা পড়ে। পুলিশ সূত্রের খবর আরও পাঁচজন ধরা পড়েছে বৃহস্পতিবার রাতে। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, হিংসায় উসকানিদাতারা কেউ ছাড় পাবেন না। সেই মতোই এলাকায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে।

এদিকে গণপিটুনির ঘটনাতেও চলছে জিজ্ঞাসাবাদ। পুলিশ সূত্র বলছে, এনকাউন্টারে যে প্রভাস মারা গিয়েছে, সেই এই ঘটনার মূল অভিযুক্ত। মূলত তার বিকৃতকাম মানসিকতার জন্যই নাবালিকাকে নৃশংসতার স্বীকার হতে হয়েছে। তদন্ত চলাকালীনই শনিবার ফের বারুইপুর যাবেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি পুলিশ ফাঁড়ির উদ্বোধন করবেন তিনি। সেই ফাঁড়িটি তৈরির কাজও জোরকদমে চলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.