দেবব্রত মণ্ডল, বারুইপুর: দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বারুইপুর আদালত। মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতের বিচারক সুব্রত চট্টোপাধ্যায় এই রায় ঘোষণা করেন। সঙ্গে নাবালিকাদের পরিবারকে ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছে আদালত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২০ সালের ২৭ শে মে দক্ষিণ ২৪ পরগনায় দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ তুলে অভিযোগ দায়ের হয়। বকুলতলা থানা নতুনহাট এলাকায় শাজাহান মোল্লা নামে এক ব্যক্তি অভিযোগ জানান। হোসেন মোল্লা নামে এক যুবক দুই নাবালিকাকে কাছের সবেদা বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। জানা যায়, দুই নাবালিকার সঙ্গে আরও একজন ছিল, সে কোনও মতে পালিয়ে বাঁচে। কিন্তু নির্যাতনের শিকার হয় দুই নাবালিকা। নির্যাতন চালানোর পর দুই নাবালিকাকে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
তদন্ত শুরু করে পুলিশ। গ্রেপ্তার করা হয় ওই যুবককে। একাধিক তথ্য প্রমাণ আদালতে পেশ করে পুলিশ। নেওয়া হয় অনেকের বয়ান। পাঁচবছর ধরে মামলা চলে। অবশেষে অবশেষে মঙ্গলবার রায় দেয় আদালত। দোষীর যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। দুই নাবালিকার পরিবারকে এক লক্ষ টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছে।
সর্বশেষ খবর
-
চাঙ্গা হবে অর্থনীতি, জাপান-হংকংয়ের মতো ভারতেও এবার ভাসমান বিমানবন্দর! তৈরি হচ্ছে কোন রাজ্যে?
-
আগস্টেই অভিন্ন দেওয়ানি বিধি বিল, ‘সংকল্প’ পূরণে বিধানসভায় কমিটি তৈরির ঘোষণা শুভেন্দুর
-
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!
-
‘কেউ বলছেন আমি তৃণমূল, আরেকজন বলে ওরা ল্যাম্পপোস্ট’, কালীঘাট বনাম ঋতব্রত দ্বন্দ্বে খোঁচা শুভেন্দুর
-
৪০ বছর ড্রয়ারবন্দি ছিল হাড়! অবশেষে অ্যান্টার্কটিকায় সন্ধান মিলল ডাইনোসরের