সঞ্জিত ঘোষ, নদিয়া: ফের পুলিশের জালে বাংলাদেশি অনুপ্রবেশকারী। নদিয়ার রানাঘাটের হাঁসখালি এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম মহম্মদ মিরাজ শেখ। পুলিশের জালে আরও এক দালালও গ্রেপ্তার হয়েছেন বলে জানা গিয়েছে। বাংলাদেশ সীমান্ত এলাকার বিভিন্ন জায়গা থেকে বেশ কয়েক দিন ধরেই একাধিক অনুপ্রবেশকারী গ্রেপ্তার হচ্ছেন। উত্তর ২৪ পরগনার বনগাঁ, দত্তপুকুর, মুর্শিদাবাদের সুতি, এলাকা থেকে অতি সম্প্রতি গ্রেপ্তার করা হয়েছে অনুপ্রবেশকারীদের।
নদিয়ার রানাঘাট জেলা পুলিশে এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। এবার হাঁসখালি থানার পুলিশের জালে গ্রেপ্তার হলে বছর ২৩-এর মহম্মদ মিরাজ শেখ। গতকাল সোমবার রাতে চোরাপথে সীমান্ত পেরিয়ে ওই যুবক ভারতে এসেছিল। তাঁর গতিবিধি বেশ সন্দেহজনক হওয়ায় পুলিশ তাঁকে ধরে জেরা করে। তাঁর থেকে কোনও বৈধ কাগজপত্রও পাওয়া যায়নি। চাপ দিতেই জানা যায়, তাঁর বাড়ি বাংলাদেশের বরিশাল জেলায়। অবৈধভাবে ভারতে আসার জন্য গ্রেপ্তার করা হয় তাঁকে।
এছাড়াও পুলিশের জালে গ্রেপ্তার হয়েছেন আফ্রিদি মণ্ডল এক ভারতীয় দালাল। আফ্রিদি সীমান্ত পেরিয়ে কতজনকে এপারে অবৈধভাবে নিয়ে এসেছেন? সেই বিষয় জানতে চায় পুলিশ। কী কারণে ওই যুবক বাংলাদেশ থেকে ভারতে এসেছিলেন? নাশকতার ছক নাকি অন্য কোনও বিষয় রয়েছে? সেসব প্রশ্নও মাথাচাড়া দিচ্ছে। এদিন রাণাঘাট আদালতে তোলা হয় ধৃতদের। পুলিশ হেপাজত চেয়েছে পুলিশ।
সর্বশেষ খবর
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ
-
‘তেল পাবেন না, গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ’, লালকেল্লায় বিরোধীদের বিঁধলেন মোদি
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর