জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: কথায় বলে, ভাগ্যের চাকা কখন ঘুরে যায় কেউ বলতে পারে না! এই কথা যে পুরোপুরি সত্য, ফের তা প্রমাণিত। সাইকেলের চাকা সারাতে সারাতে ভাগ্যের চাকা ঘুরে গেল বনগাঁর সাইকেল মিস্ত্রির। রাতারাতি এক কোটি টাকার মালিক হলেন তিনি।
জানা গিয়েছে, বনগাঁর দিনবন্ধুনগর এলাকার বাসিন্দা বাবলা দাস। পেশায় সাইকেল মিস্ত্রি। এক কথায় নুন আনতে পান্তা ফুরনো সংসার। এদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে ৩০ টাকা দিয়ে লটারির টিকিট কেটেছিলেন তিনি। জানতেন না এটাই বদলে দিতে চলেছে তাঁর জীবন। সন্ধ্যায় লটারির রেজাল্ট মেলাতেই চক্ষুচড়কগাছ। জানতে পারেন কোটি টাকা জিতেছেন তিনি। প্রথম দিকে তিনি বিশ্বাসই করতে পারেননি বিষয়টা। মুহূর্তের মধ্যেই এলাকায় ছড়িয়ে পড়ে খবর। খবর পেয়ে ছুটে যান আত্মীয় পরিজনেরা।
কোটি টাকা জিতে আনন্দে আত্মহারা বাবলা। কী করবেন এত টাকা দিয়ে? যুবকের কথায়, স্ত্রী কে নিয়ে তাঁর অভাবের সংসার। টাকার অভাব সত্ত্বেও কোনওরকমে একে একে তিন মেয়েকে বিয়ে দিয়েছেন। এই টাকায় বাকি জীবনটা সুন্দর করে কাটাবেন। তাঁর স্ত্রী জানিয়েছেন, টাকা পেলেই আগে বাড়িতে থাকা মা মনসার মন্দিরে টিনের চালা সরিয়ে ছাদ দেবেন। কারণ, দেবীর কৃপাতেই সব।
সর্বশেষ খবর
-
রাস্তার মাঝে মারাত্মক কাণ্ড! প্রতারকের খপ্পরে স্ট্যান্ড আপ কমেডিয়ান অভিজিৎ, ভাইরাল ভিডিও
-
‘ওকে পথ থেকে সরাও’, প্রেমিকের সঙ্গে স্ত্রীর হোয়াটসঅ্যাপ চ্যাট পড়ে থ স্বামী! স্ক্রিনশট নিয়ে দ্বারস্থ পুলিশের
-
আইএসএল থেকে নাম তোলায় অথৈ জলে জামশেদপুর ফুটবলাররা, কী বলছেন টাটা অ্যাকাডেমির ৩ প্রাক্তনী?
-
প্রেমিকার হাত ধরেও বিকিনি পরা লাস্যময়ীর দিকে নজর! ভাইরাল মিম মনে করালেন বিশ্বকাপ সেরা রড্রি!
-
পাহাড় ভেঙে বিচ্ছিন্ন হতে পারে উত্তরবঙ্গ! উত্তরের ‘লাইফ লাইন’ ২০ মাইল নিয়ে উদ্বিগ্ন ভূতত্ত্ববিদরা