জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: গরুপাচার মামলায় গ্রেপ্তার বিজেপি নেতা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁয় (Bangaon)। ধৃতের নাম পরিতোষ মহালদার। তিনি বনগাঁ দক্ষিণের বিজেপি নেতা হিসেবে পরিচিত। ঘটনায় এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
জানা গিয়েছে, ২০১৭ সালে চলা একটি গরুপাচার মামলার তদন্তে পুলিশ গ্রেপ্তার করেছে ওই বিজেপি নেতা পরিতোষ মহালদারকে। আজ, বুধবার ধৃতকে বনগাঁও মহকুমা আদালতে তোলা হয়। ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েক বছর আগেও রাজ্যে গরুপাচার তদন্ত নিয়ে জোর চর্চা, গুঞ্জন হত। রাজনীতির সঙ্গে থাকা একাধিক গুরুত্বপূর্ণ মুখ এই গরুপাচারের তদন্তে অতীতে গ্রেপ্তার হয়েছেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই এই মামলার তদন্তও চলছে।
বনগাঁর (Bangaon) সীমান্ত এলাকা দিয়ে অতীতে বাংলাদেশে গরুপাচারের অভিযোগ রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে ওই বিজেপি নেতা গরুপাচারের কাজে যুক্ত বলে অভিযোগ। সেই মামলাতেই এত বছর পর তাঁকে গ্রেপ্তার করা হল। ঘটনা নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস ও বিজেপির রাজনৈতিক তরজা। তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস কটাক্ষ করে বলেন, “২০১৭ সালে গরু পাচারচক্রের সঙ্গে এই বিজেপি নেতার নাম ছিল। এই ঘটনার পর প্রমাণ হচ্ছে বিজেপির লোকেরা গরুপাচারের সঙ্গে যুক্ত।” পালটা দিয়েছেন স্থানীয় বিজেপি নেতাও। বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষের দাবি, “২০২৭ সালে পরিতোষ তৃণমূল করতেন। এটা তৃণমূলের কালচার। সে বিজেপি করে নাকি সঠিকভাবে জানা নেই।”
সর্বশেষ খবর
-
রামমন্দিরে প্রণামী চুরি বিতর্কে চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত, ট্রাস্টের শীর্ষপদে এবার কে?
-
‘কাস্তেটা শান দিও বন্ধু’, উচ্ছেদ-বিরোধিতা বড় অস্ত্র! বর্ধমানে ফের চাঙ্গা হচ্ছে সিপিএম
-
ভিক্ষুর আত্মাহুতি, জন্মদিনে দলাইকে মোদির শুভেচ্ছা, দিল্লির ‘তিব্বত চালে’ চাপে চিন!
-
‘আমার বাচ্চার মতোই যেন কষ্ট পায় শয়তানরা…’, ফুঁসে উঠলেন বারুইপুরের নির্যাতিতার মা
-
ছাতা হারানোর রোগ? কীভাবে সামলাবেন বর্ষার সঙ্গীকে, রইল ৫ অব্যর্থ উপায়