জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: সপ্তাহ ঘুরতে না ঘুরতে আবারও নাবালিকা ধর্ষণের ঘটনা উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা থানা এলাকায়। এবার নেশা করিয়ে ১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল এলাকার এক বিবাহিত যুবকের বিরুদ্ধে। মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাবালিকার পরিবারের অভিযোগ, রবিবার রাতে বন্ধুদের সঙ্গে জগদ্ধাত্রী পুজোর মেলায় গিয়েছিল ছাত্রী। সেখানে স্থানীয় যুবক প্রদীপ ঘরামী নাবালিকাকে ফুঁসলিয়ে অপর এক যুবকের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে তাকে নেশা করিয়ে ধর্ষণ করা হয় বলে দাবি পরিবারের। শুধু তাই নয়, অপর এক যুবকের সঙ্গে নাবালিকার মিথ্যে বিয়ের ছবি তুলে সেই ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল করে দেয় অভিযুক্ত প্রদীপ ঘরামি। এর পর সোমবার নাবালিকা সুস্থ হলে ঘটনার কথা বুঝতে পারে। সে সময় ওই নাবালিকা ছাত্রী অ্যাসিড খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে বলে দাবি পরিবারের। সে সময় তাকে বনগাঁ মহকুমা হাসপাতালেও ভর্তি করা হয়।
হাসপাতাল থেকে ফিরে বুধবার রাতে নাবালিকা ও তার মা গাইঘাটা থানার দ্বারস্থ হন। নাবালিকার পরিবারের পক্ষ থেকে গাইঘাটা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাতেই গাইঘাটা থানার ঢাকুরিয়া এলাকার বাসিন্দা প্রদীপ ঘরামিকে গ্রেপ্তার করে পুলিশ। পাশাপাশি নাবালিকা ছাত্রীকে চিকিৎসার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। নাবালিকার বয়ান অনুযায়ী ঘটনায় সহযোগী যুবকদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সর্বশেষ খবর
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি
-
অস্তাচলে তৃণমূলের সূর্য! ২৮ বছর পর ‘ছুটি’ পেলেন মমতার ‘বক্সীদা’
-
সেন্টার অফ এক্সেলেন্সে যাচ্ছেন রোহিত, ইংল্যান্ড সিরিজেও কোহলিকে নিয়ে অনিশ্চয়তা