রাজা দাস, বালুরঘাট: আর জি কর, কৃষ্ণনগর কাণ্ড নিয়ে তোলপাড় গোটা বাংলা। এই পরিস্থিতিতে বালুরঘাটে তরুণীর রহস্যমৃত্যু। ২ দিন নিখোঁজ থাকার পর পুকুর থেকে উদ্ধার দেহ। কীভাবে মৃত্যু হল ওই তরুণীর? খুন নাকি আত্মহত্যা? নেপথ্যে লুকিয়ে কোন রহস্য? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতার নাম তুলি বর্মন। বয়স ২৬ বছর। বালুরঘাটের শিবরামপুরের বাসিন্দা তিনি। সূত্রের খবর, গত বুধবার থেকে বেপাত্তা ওই তরুণী। একাধিক জায়গায় খুঁজেও কোনও লাভ হয়নি। হদিশ মেলেনি তাঁর। শুক্রবার সকালে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের চকঘটক এলাকার একটি পুকুরে তরুণীর দেহ ভাসতে দেখেন স্থানীয়রা। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় থানায়। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া দেহটিই নিখোঁজ তুলি বর্মনের। মৃতা নাকি মৃগী রোগে আক্রান্ত ছিলেন। অনুমান, কোনওভাবে জলে পড়ে গিয়েছিলেন তিনি। তার পর হয়তো আর উঠতে পারেননি। তবে এর নেপথ্যে অন্য কোনও কারণ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা। কীভাবে মৃত্যু হল ওই তরুণীর? রহস্যভেদের চেষ্টায় পুলিশ।
সর্বশেষ খবর
-
‘সব বালির ঘাটকে বৈধ করব’, পাচার-তোলাবাজি বন্ধে পুরুলিয়ায় বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
‘১০-এ ৯ না পেলে ক্ষমা চেয়ে নেব’, সরকারের বর্ষপূর্তিতে ‘জনতার দরবারে’ পরীক্ষায় বসবেন খোদ মুখ্যমন্ত্রী!
-
আবাসে ৩০ লক্ষ নতুন বাড়ি, ‘১ টাকাও কেউ চাইলে আমাকে খবর দিন’, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
-
বঙ্গে ‘সেঞ্চুরি’ পার বিজেপি সরকার! কাজের খতিয়ান নিয়ে প্রকাশিত বই পৌঁছবে ঘরে ঘরে
-
রূপটানের পরেই ত্বকে ব্রণের সমস্যা? এই ৩ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন শাহিদজায়া