রাজা দাস, বালুরঘাট: দা দিয়ে মা-কে কুপিয়ে খুন করেছিল ছেলে। সেই ঘটনায় ছেলে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ছিল আদালত। ঘটনাটি দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের। আজ, শনিবার বালুরঘাট জেলা আদালতের বিচারক মানস বসু এই সাজা শুনিয়েছেন।
বালুরঘাট আদালত সূত্রে খবর, খুনের ঘটনাটি ঘটেছিল ২০১৯ সালের ২৬ মার্চ। কুমারগঞ্জ থানা এলাকার বাসিন্দা গৌরচন্দ্র দাস স্ত্রী ও সন্তানকে নিয়ে থাকতেন। গৌরচন্দ্র দাস পেশায় অবসরপ্রাপ্ত পুলিশকর্মী। অভিযোগ ছিল, তাঁদের একমাত্র ছেলে গিরীশচন্দ্র দাস মাকে দা দিয়ে কুপিয়ে খুন করেছে। ছেলের বিরুদ্ধে বাবা নিজেই থানায় অভিযোগ দায়ের করেছিলেন। কুমারগঞ্জ থানার পুলিশ মামলা রুজু করে। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তদন্তে নেমে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।
বালুরঘাট আদালতে শুরু হয় মামলা। পুলিশ চার্জশিট জমা দেয়। সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে বিচারক মানস বসু গতকাল, শুক্রবার গিরীশচন্দ্রকে দোষী সাব্যস্ত করেছিলেন। আজ, শনিবার সাজা শোনান বিচারক। মায়ের খুনের অপরাধে দোষী সন্তানকে যাবজ্জীবন সাজা শোনাল হল। এছাড়াও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই জরিমানা অনাদায়ে দোষীকে অতিরিক্ত দুই বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক।
সর্বশেষ খবর
-
পরকীয়ায় বাধা, প্রেমিকাকে সঙ্গে নিয়ে সন্তানদের সামনেই স্ত্রীকে খুন! হাড়হিম কাণ্ড ভরতপুরে
-
প্রতি আধঘণ্টায় ১ জনের মৃত্যু! কঙ্গোয় আরও মারাত্মক ইবোলা সংক্রমণ, প্রাণীদেহ থেকে ছড়াচ্ছে রোগ
-
কর্নাটকে নিষিদ্ধ হবে আরএসএস? সংঘকে চ্যালেঞ্জ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য প্রিয়াঙ্ক খাড়গের
-
‘মুভি মাফিয়া’দের চ্যালেঞ্জ! অশ্লীল গান গাওয়ার বিরোধিতা, অভিজ্ঞতা ভাগ কুমার শানুর
-
ধোনিদের দলের কোচ হতে চান, সোশাল মিডিয়ায় ইঙ্গিত কিংবদন্তি প্রোটিয়া পেসারের