এবার ইজরায়েলেও তৈরি হবে বাবা লোকনাথের মন্দির। গত কয়েকদিন আগে চাকলায় আসেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর উপদেষ্টা মেনদি সাফাদি। মন্দিরে বাবা লোকনাথকে পুজো দেওয়ার পাশাপাশি সুদূর ইজরায়েলেও একটি মন্দির তৈরির কথা বলেন তিনি। মেনদি সাফাদি জানান, ইজরায়েলে বাবা লোকনাথের একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে। ফলত এবার বাংলা কিংবা দেশের মধ্যে নয়, লোকনাথ বাবার মাহাত্ম্য ছড়িয়ে পড়বে সুদূর ইজরায়েলেও।
মেনদি সাফাদি জানান, ইজরায়েলে বাবা লোকনাথের একটি মন্দির নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই বিষয়ে মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে।
আরও পড়ুন:
বাংলার গণ্ডি ছাড়িয়ে অনেক আগেই প্রবাসের মাটিতে তৈরি হয়েছে লোকনাথ বাবার মন্দির। মন্দির রয়েছে আমেরিকা এবং বাংলাদেশের বারদী এলাকাতে। এই ধারাকে অব্যাহত রেখেই এবার ইজরায়েলের মাটিতেও তৈরি হবে মন্দির! জানা গিয়েছে, মেনদি সাফাদির প্রস্তাব পাওয়ার পরেই এই বিষয়ে একপ্রস্ত আলোচনা করেন মন্দিরের সেবায়েতরা। এই বিষয়ে কোনও আপত্তি দেখছেন না তাঁরা। সেবায়েতদের কথায়, বাবা লোকনাথের ভক্তি এবং মাহাত্ম্যে কথা কারোর অজানা নয়। অনেক বছর আগেই আন্তর্জাতিক স্তরে তা ছড়িয়ে পড়েছে। ইজরায়েলে যদি লোকনাথ বাবার মন্দির তৈরি হয় সেক্ষেত্রে আরও মানুষের কাছে বাবার মাহাত্ম্য পৌঁছে যাবে বলেই দাবি।

তবে কবে থেকে এই মন্দিরের কাজ শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। তবে ইজরায়েলের মাটিতে মন্দির তৈরি হলে বাবা লোকনাথের মূর্তি চাকলা ধাম থেকেই নিয়ে যাওয়া হতে পারে। এমনকী পবিত্র মাটিও যেতে পারে চাকলা থেকেই। তবে সবটাই নির্ভর করছে দু’তরফের চূড়ান্ত অনুমোদনের। অন্যদিকে ইজরায়েলের মাটিতে বসতে চলেছে মারাঠা সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা এবং বীর যোদ্ধা ছত্রপতি শিবাজি মহারাজের একটি বিশাল মূর্তি ও স্মারক। শিবাজি মহারাজের রাজ্যাভিষেক দিবসে মুম্বইতে নিযুক্ত ইজরায়েলের কনসাল জেনারেল ইয়ানিব রেভাচ এই ঐতিহাসিক ঘোষণাটি করেন। এহেন পদক্ষেপে ভারত ও ইজরায়েলের মধ্যে কূটনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতেই এহেন উদ্যোগ বলে মনে করা হচ্ছে।
সর্বশেষ খবর
-
ফের ভূমিকম্পে কেঁপে উঠছে মাটি, আতঙ্কের গ্রাসে দার্জিলিং-সহ উত্তর
-
টাকি পুরসভার ‘বিদ্রোহী’ তৃণমূল কাউন্সিলরের পদত্যাগ, জোর জল্পনা
-
অরূপ-স্বরূপের ‘রহস্যময় ঘরে’ তল্লাশি পুলিশের, উদ্ধার মোবাইল-আইপ্যাড, প্রচুর নথি!
-
কুলটিতে ‘ভয় আউট, ভরসা ইন’, মন্ত্রীর জনতার দরবারে ৫ বছরের সমস্যার সমাধান ২৪ ঘণ্টায়!
-
আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুমে কন্ডোম, নেশার সামগ্রী! শোরগোল শিক্ষাঙ্গনে