অর্ণব দাস, বারাকপুর: ভরদুপুরে বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে খুনের চেষ্টা! ফের অশান্ত উত্তর ২৪ পরগনার পানিহাটি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য এলাকায়।
মঙ্গলবার দুপুরে বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীরারা পানিহাটি পুরসভার চার নম্বর ওয়ার্ডের ধানকল মোড় এলাকায় কাজের স্বার্থে যান। লাগাতার বৃষ্টির জেরে সেখানে আগে থেকেই জল জমে রয়েছে। সেই জলের মধ্য দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার সময় বর্ষার জমা জল ছিটকে লাগে ওই অঞ্চলের অপর এক কারখানার কর্মরত কর্মীদের গায়ে। অভিযোগ এরপরই ওই সংস্থার কর্মীরা ওই বেসরকারি ডেলিভারি সংস্থার কর্মীদের বেধড়ক মারধর করেন। এর মাঝেই ধারালো অস্ত্র দিয়েও তাঁদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। আহত ব্যক্তিরা থানায় অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন।
এই ঘটনার পর আহতকর্মীরা থানায় অভিযোগ জানিয়েছেন। আহত এককর্মী বলেন, “আমরা এলাকায় কাজের জন্য যাই। সেখানে আমাদের কয়েকজন সঙ্গে ওদের ঝামেলা বাধে। অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে আমাদের বাঁশ, লোহার রড, লোহার হুকের মতো ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।” ঘটনায় আতঙ্কে বেসরকারি সংস্থার কর্মীরা।
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার