বৃহস্পতিবার সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা পানিহাটিতে (Panihati Accident)। বাসের ধাক্কায় মৃত ২। গুরুতর আহত হয়েছেন আরও ৪ জন। ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায়। ঘটনাস্থলে পৌছেছে বিশাল পুলিশ বাহিনী।
বৃহস্পতিবার সকালে পানিহাটির ধানকল মোড়ের কাছে দুর্ঘটনাটি (Panihati Accident) ঘটে। স্থানীয়দের অভিযোগ, বিটি রোডের দু’টি বাসের চালক রেষারেষি করছিল। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা দুই সাইকেল আরোহীকে পিষে দেয় বাস। বাসের চাকার তলায় পিষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের। রক্তে ভেসে যায় এলাকা। মৃতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি।
আরও পড়ুন:
বাসটি সাইকেল আরোহীদের ধাক্কা মারার পর একটি অটো ও বাইকে ধাক্কা মারে। তাতেই চারজন গুরুতর আহত হন। তাঁদের উদ্ধার করে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁরা সেখানেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
উল্লেখ্য, এই প্রথম নয়, আগেও বিটি রোডে দুর্ঘটনা ঘটেছে। প্রাণও গিয়েছে। পিছনে রয়েছে বাস চালকদের বিরুদ্ধে রেষারেষির অভিযোগ। স্থানীয় এক বাসিন্দার অভিযোগ, বিটি রোড় খুব গুরুত্বপূর্ণ রাস্তা। মাধে মধ্যেই বাস চালকরা আগে যাত্রী তোলার জন্য রেষারেষি করেন। তাতেই দুর্ঘটনা ঘটে। আজও তাই ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মেঘ সরিয়ে রোদের ঝিলিক দক্ষিণবঙ্গে, কেমন থাকবে উত্তরের আবহাওয়া?
-
দেশের স্বার্থে ফেডারেশনের প্রস্তাব গ্রহণ, একসঙ্গে কাজ করবেন বিবিয়ানো-বাজাজ
-
সৌদির তেল শোধনাগারে ভয়ংকর হামলা, চুক্তির পরই ‘মুসলিম ন্যাটো’র গালে সপাটে চড় হাউথির
-
নিয়োগ দুর্নীতির ‘পাঁকে’ মুর্শিদাবাদের সিপিএম নেতৃত্ব! পার্টির সদস্যপদ নবীকরণে গণহারে ‘না’
-
লালবাজারে ঘোড়ারাও এখন ‘ফিটনেস ফ্রিক’, এবার মেনুতে ওটস!