বিজেপিতে কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁ। তাঁকে আসানসোলের স্থায়ী আমন্ত্রিত সদস্য করল গেরুয়া শিবির। যা নিয়ে শাসকদলের কটাক্ষ, মুখে ‘মাফিয়া রাজ’ ও ‘সিন্ডিকেট রাজ’-এর বিরুদ্ধে সরব হলেও বিজেপিতে বাস্তবে উলটো ছবি দেখা যায়। বিজেপি কয়লা মাফিয়াদের নিয়েই দল চালাতে চাইছে বলে সমালোচনা করেছে জেলা তৃণমূল।
দুর্গাপুরে জেলা তৃণমূলের কার্যালয়ে বুধবার সাংবাদিক বৈঠক করে জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন, “বছরখানেক আগে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফুল দিয়ে সংবর্ধনা করেছিল এই কয়লা মাফিয়া জয়দেব খাঁ। কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে দেখা গিয়েছিল জয়দেবকে। এখন ওয়াশিং মেশিনে ঢুকিয়ে পরিষ্কার করার চেষ্টা করছে বিজেপি।”
আরও পড়ুন:
২০২১-এর বিধানসভা নির্বাচনে ঘটা করে বিজেপি নেতা অর্জুন সিং ও দিলীপ ঘোষের উপস্থিতিতে দুর্গাপুরে যোগ দিয়েছিলেন অবৈধ কয়লা পাচারের ‘কিংপিন’ প্রয়াত রাজু ঝা। এবার আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলের পরিচিত কয়লা মাফিয়া জয়দেব খাঁ-কে বিজেপি আসানসোল দক্ষিণ সাংগঠনিক জেলায় স্থায়ী আমন্ত্রিত সদস্য করেছে বিজেপি। আসানসোল সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি দেবতনু ভট্টাচার্যের প্যাডে লেখা এই সিদ্ধান্ত ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ফেসবুকে পোস্ট তুমুল সমালোচনা করেছে। তৃণমূল নেতৃত্বের দাবি, প্রাক্তন কেন্দ্রীয় কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও জয়দেব খাঁর ঘনিষ্ঠতা রয়েছে। অতীতে অন্ডাল বিমানবন্দরে অমিত শাহকে বিদায় জানাতেও তাকে দেখা গিয়েছিল। বিজেপির ‘স্বচ্ছ রাজনীতি’ নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।
তৃণমূলের অভিযোগ, অপরাধমূলক কার্যকলাপের বিরুদ্ধে লড়াই করার বদলে বিজেপি সমাজবিরোধী ও বিতর্কিত ব্যক্তিদের দলে টেনে এনে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। আরও দাবি, মাসল পাওয়ার দেখিয়ে ভোটারদের ভয় দেখাতে চাইছে বিজেপি। পালটা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি অভিযোগ করেন, “জয়দেব খাঁ কী বা কে সেটা ভুলে যান। আগে আপনার দুই সাগরেদ বীরবাহাদুর সিং আর গৌতম ঘোষ এখনও বালির কারবার চালাচ্ছে, কয়লার কারবার চালাচ্ছে, সেইগুলো দেখুন।”
সাংবাদিক বৈঠক করে তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী দাবি করেন, “জয়দেব খাঁ দীর্ঘদিন ধরেই কয়লা ব্যবসার সঙ্গে যুক্ত ও এলাকায় তাকে ঘিরে নানান বিতর্ক রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মথুরাপুরে দুর্নীতি ও অপরাধের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বললেও বাস্তবে মাফিয়াদের দলে জায়গা দিচ্ছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘ও কীসের ভাইস ক্যাপ্টেন?’, তিলকের স্লেজিংয়ের পরেই আউট বৈভব! দলীপ ফাইনালে ‘ধুন্ধুমার’
-
এবার সিআইডির নজরে ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক! ৩ বছরের পুরনো মামলায় তলব
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন