Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩০ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৬ আগস্ট ২০২৬
Malda

নাকা তল্লাশির সময় প্রাক্তন বিধায়কের গাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র, ভোটের আগে উত্তপ্ত মালদহ

ভোটের মুখে প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কংগ্রেসের কড়া সমালোচনা করেন জেলা তৃণমূল নেতৃত্ব।

বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৬:৪০

link
বাবুল হক
বাবুল হক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১৬:৪০

options
link
নাকা তল্লাশির সময় প্রাক্তন বিধায়কের গাড়িতে মিলল আগ্নেয়াস্ত্র, ভোটের আগে উত্তপ্ত মালদহ zoom
Advertisement

নাকা তল্লাশির সময় প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে মিলল আগ্নেয়াস্ত্র। ঘটনায় ছ’জনকে গ্রেপ্তার করল মালদহ থানার পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে একটি পিস্তল। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে ওল্ড মালদহের চেঁচুমোড়ের নাকা পয়েন্টের কাছে। বাংলায় ভোট আবহের মধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদহে।

জানা গিয়েছে, শনিবার রাতে মালদহ থানার পুলিশের পক্ষ থেকে ১২নং জাতীয় সড়কের উপর নাকা পয়েন্ট তৈরি করা হয়। বিভিন্ন যানবাহন থামিয়ে চলছিল পুলিশের তল্লাশি। সেই অভিযান চলাকালীন মানিকচকের প্রাক্তন বিধায়ক তথা জেলা কংগ্রেসের সহ-সভাপতি মোত্তাকিন আলমের গাড়ি নিয়ে ছয় যুবক নাকা পয়েন্ট পেরিয়ে পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিল। কিন্তু পুলিশ গাড়িটিকে থামিয়ে তল্লাশি চালান। সেই তল্লাশি চলাকালীন গাড়ি থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় বলে খবর। এরপরেই এই ঘটনায় পুলিশ ওই গাড়িতে থাকা ছয় যুবককে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধৃত যুবকরা উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটির বিষয়ে কোনও তথ্য দিতে পারেননি। এরপরেই তাঁদের গ্রেপ্তার করা হয় বলে খবর।

Advertisement

ভোটের মুখে প্রাক্তন বিধায়কের গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। কংগ্রেসের কড়া সমালোচনা করেন জেলা তৃণমূল নেতৃত্ব। এমনকী ঘটনার পিছনে খারাপ কোনও অভিসন্ধি থাকতে পারে বলে আশঙ্কা তৃণমূল নেতা বিভূতিভূষণ ঘোষের। তাঁর দাবি, ”ঘটনার পেছনে কোন খারাপ অভিসন্ধি থাকতে পারে। তাই পুলিশের উচিত ঘটনার সঠিক তদন্ত করা।”

ঘটনায় রীতিমতো অস্বস্তিতে স্থানীয় কংগ্রেস নেতৃত্ব। যদিও ঘটনার পিছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই বলেই দাবি। এক নেতার কথায়, ঘটনার পেছনে কোনও অসৎ উদ্দেশ্য নেই। যে আগ্নেয়াস্ত্র পুলিশ উদ্ধার করেছে তা তাদের দলের প্রাক্তন বিধায়কের লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্র। ইদের দিন তিনি ব্যস্ততার কারণে গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র নামাতে ভুলে গিয়েছিলেন। এরপর সন্ধ্যায় তাঁর নিকট আত্মীয় ওই যুবকরা সেই গাড়ি নিয়েই পান্ডুয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ওই সময় পুলিশ গাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.