Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ ভাদ্র ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২০ আগস্ট ২০২৬
TMC Leader Arrested

লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জমি লুট! জালে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি

রাজ্যে পালাবদলের পর ২৫ জুন উত্তমের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতার ওই প্রমোটার।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৪:২১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: আগস্ট ২০, ২০২৬, ১৪:২১

options
link
লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ, জমি লুট! জালে ঋতব্রত তৃণমূলের জেলা সভাপতি zoom
গ্রেপ্তারের পর তারকেশ্বর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডু। নিজস্ব প্রতিনিধি।
Advertisement

আরও এক তৃণমূল নেতা গ্রেপ্তার। ব্যবসায়ীর কাছ থেকে জমি লুট, ৪০ লক্ষ টাকা আত্মসাৎ ও নির্মিয়মান ফ্ল্যাট জোর করে দখলের অভিযোগে তারকেশ্বর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান উত্তম কুন্ডুকে গ্রেপ্তার করল পুলিশ। কলকাতা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে উত্তম ঋতব্রত তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি।

অভিযোগ, কলকাতার প্রমোটার রাজেশ আগরওয়ালের থেকে জমি লুট করেছিলেন উত্তম কুণ্ডু। হাতিয়ে নিয়েছিলেন ৪০ লক্ষ টাকা। এমনকী একটি ফ্ল্যাটও দখল করে নিয়েছিলেন বলে দাবি। রাজ্যে পালাবদলের পর ২৫ জুন উত্তমের বিরুদ্ধে তারকেশ্বর থানায় অভিযোগ দায়ের করেন কলকাতার ওই প্রমোটার। অভিযোগ দায়ের হওয়ার পর থেকেই পলাতক ছিলেন উত্তম। বুধবার তাঁকে কলকাতা থেকে গ্রেপ্তার করে হুগলি গ্রামীণ পুলিশের একটি দল। বৃহস্পতিবার তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হবে।

Advertisement

উল্লেখ্য, তৃণমূলের আরামবাগ সাংগঠনিক জেলার শ্রমিক সংগঠনের সভাপতি ছিলেন উত্তম কুন্ডু। সেসময় ঋতব্রত আইএএনটিটিইউসি-র রাজ্য সভাপতির দায়িত্ব সামলাচ্ছেন। সেই সময় থেকেই উত্তমের সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভালো সম্পর্ক তৈরি হয়। রাজ্যে পালাবদলের পর তৃণমূল ভেঙে খান খান হয়ে যায় তৃণমূল। মমতাপন্থী তৃণমূল ছেড়ে ঋতব্রত শিবিরে নাম লেখান উত্তম। তাঁকে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি করেন বিরোধী দলনেতা ঋতব্রত। তবে বুধবারই জমি লুট, টাকা আত্মসাত, ফ্ল্যাট দখলের অভিযোগে গ্রেপ্তার হলেন উত্তম কুন্ডু।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.