Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ২৭ জুন ২০২৬
Anubrata Mondal

বদলের বাংলায় ‘গৃহবন্দি’ অনুব্রত আরও একা! তুলে নেওয়া হল রাজ্য পুলিশের তিন জওয়ানকেও

ওয়াই প্লাস নিরাপত্তা তুলে নেওয়ার পরে সর্বক্ষণের জন্য দুই জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়।

Advertisement
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:৪০

link
দেব গোস্বামী
দেব গোস্বামী

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১৬:৪০

options
link
বদলের বাংলায় ‘গৃহবন্দি’ অনুব্রত আরও একা! তুলে নেওয়া হল রাজ্য পুলিশের তিন জওয়ানকেও zoom
ফাইল ছবি।

একদা তিনি ছিলেন বীরভূমের বাঘ! জেলায় তাঁর নির্দেশই ছিল সব। কিন্তু জেল থেকে ফেরার পর বীরভূমের রাজনীতিতে বদল যায় সব। জেলায় কিছুটা হলেও কোনঠাসা হয়ে পড়েন ‘বাঘ’ অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। রাজ্যে পালাবদলের পর থেকেই রয়েছেন গৃহবন্দি অবস্থায়। এরই মধ্যে তৃণমূল নেতার ওয়াই প্লাস নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে। ছিলেন রাজ্যে পুলিশের তিনজন নিরাপত্তা কর্মী। বৃহস্পতিবার রাতে সেই নিরাপত্তাও জেলা প্রশাসনের তরফে তুলে নেওয়া হয়েছে বলে খবর। ফলে এখন থেকে আর কোনও নিরাপত্তাবলয়েই রইলেন না বীরভুমের ‘বাঘ’।

রাজ্য গ্রামীণ উন্নয়ন পর্ষদের সভাপতি হিসাবে দীর্ঘদিন ওয়াই প্লাস নিরাপত্তা পেতেন অনুব্রত মণ্ডল। সর্বদা তাঁকে ঘিরে থাকত বন্দুকধারী একাধিক পুলিশ। এমনকী তৃণমূল নেতার বোলপুরের নীচুপট্টির বাড়িতেও প্রহরায় থাকত রাজ্য পুলিশের একাধিক জওয়ান। রাজ্যের মসনদে গেরুয়া সরকার আসতেই একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার নিরাপত্তায় কাটছাঁট করা হয়। সেই তালিকায় ছিলেন অনুব্রত মণ্ডলও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ওয়াই প্লাস নিরাপত্তা তুলে নেওয়ার পরে সর্বক্ষণের জন্য দুই জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়। বাড়িতেও একজন পুলিশকর্মী নিরাপত্তায় ছিলেন। তবে বৃহস্পতিবার রাত থেকে সেই ব্যবস্থাও তুলে নেওয়া হয়েছে। তবে নিরাপত্তা প্রত্যাহারের পর অনুব্রত মণ্ডলের বেসরকারি নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবনা চিন্তা শুরু হয়েছে তাঁর ঘনিষ্ঠ মহলে। সূত্রের খবর, বর্তমানে তাঁর জন্য বেসরকারি নিরাপত্তারক্ষীর খোঁজ চালানো হচ্ছে। যদিও এই বিষয়ে অনুব্রত মণ্ডলের এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে অনুব্রত মণ্ডলের সমস্ত নিরাপত্তা বলয় উঠে যাওয়ার চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূম জুড়েই।

ওয়াই প্লাস নিরাপত্তা তুলে নেওয়ার পরে সর্বক্ষণের জন্য দুই জন সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন রাখা হয়। বাড়িতেও একজন পুলিশকর্মী নিরাপত্তায় ছিলেন। তবে বৃহস্পতিবার রাত থেকে সেই ব্যবস্থাও তুলে নেওয়া হয়েছে।

বলে রাখা প্রয়োজন, তৃণমূল কংগ্রেস সরকারে থাকার সময় প্রতাপ দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডলের। তাঁর কথায়, বাঘে-গরুতে এক ঘাটে জল খায়– এমন কথাও চর্চাও ছিল! রাজ্যে পালাবদলে তৃণমূল ধরাশায়ী। বীরভূমেও বিজেপি ৬টি আসন পেয়েছে। ফলাফল প্রকাশের পর থেকে জেলায় দেখা যাচ্ছে না তৃণমূলের ছোট-বড় নেতাদের। অনুব্রত মণ্ডলও নীচুপট্টির বাড়ি থেকে বেরচ্ছেন না। বাড়ির সামনে তৃণমূল কর্মী, অনুগামীদের দেখা যাচ্ছে না! ভোটের ফলাফল প্রকাশের পর থেকে নিজেকে একেবারেই ‘ঘরবন্দি’ রেখেছেন অনুব্রত মণ্ডল।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.