সুন্দরবনের ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু আরও একটি রয়্যাল বেঙ্গল টাইগারের। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিল। অবশেষে শনিবার বাঘটির মৃত্যু হয়। এর ফলে ঝড়খালি ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে আর কোনও বাঘ থাকল না। কিছুদিন আগেই এই ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে একটি বাঘিনীর মৃত্যু হয়েছে। তার রেশ কাটতে না কাটতে আরও একটি রয়্যাল বেঙ্গলের মৃত্যু। বনদপ্তরের নিয়ম মেনে বাঘটির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে বাঘটির মৃত্যুর আসল কারণ জানা যাবে।
বনদপ্তর সূত্রে জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই এই পুনর্বাসন কেন্দ্রে ছিল বাঘটি। তবে বেশ কয়েক সপ্তাহ ধরেই অসুস্থ হয়ে পড়েছিল। বনদপ্তরের নির্দেশ মতোই তার পর্যবেক্ষণ এবং চিকিৎসা চলছিল। কিন্তু সেই চিকিৎসায় শেষ পর্যন্ত সফলতা মিলল না। মৃত্যুর কোলেই ঢলে পড়ল সে। দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের অধিকর্তা নিশা গোস্বামী বলেন, “বাঘটি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হয়েছিল। দু’জন পশু চিকিৎসক তার চিকিৎসা করছিলেন। তবে বাঁচানো গেল না।”
আরও পড়ুন:
উল্লেখ্য, ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে কয়েক মাসের ব্যবধানে দু’টি রয়েল বেঙ্গল টাইগারের মৃত্যু হয়। তারপর কয়েক সপ্তাহ আগে এক বাঘিনীরও মৃত্যু হয়। তারপর শনিবার আরও একটি রয়েল বেঙ্গল টাইগার প্রাণ হারাল। এই নিয়ে ঝড়খালি পুনর্বাসন কেন্দ্রে চতুর্থ বাঘের মৃত্যু হল। ফলে এই কেন্দ্রে আর কোনও বাঘ থাকল না। প্রসঙ্গত, যে সব রয়েল বেঙ্গল টাইগার বয়সজনিত কারণে শিকার ধরতে অক্ষম হয়ে পড়ে তাদের এই পুনর্বাসন কেন্দ্রে নিয়ে এসে রাখা হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিশা ২.০! এবার প্রতিরক্ষা মন্ত্রকের অন্তঃসত্ত্বা আধিকারিকের রহস্যমৃত্যু, কাঠগড়ায় শ্বশুরবাড়ি
-
হোটেলে ফূর্তি থেকে বিয়ের জল্পনা! আইনি পদক্ষেপের সঙ্গে ক্ষতিপূরণের হুঁশিয়ারি গোবিন্দার
-
‘গলায় গেরুয়া গামছা দিলেই হিন্দুত্ববাদী হওয়া যায় না’, সতর্কবাণী ‘আদি’ বিজেপি নীলাদ্রিশেখরের
-
দেবদত্তের সেঞ্চুরি, কোহলিকে ছাপিয়ে নজির গিলের, শ্রীলঙ্কায় দ্বিতীয় টেস্টেও বড় রানের পথে ভারত
-
পাতে বিষ! এই খাবারগুলি মাইক্রোওয়েভে ভুলেও বারবার গরম করবেন না