Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ২৩ আগস্ট ২০২৬
Annapurna Yojana

অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুলভ্রান্তি? এই একটি কাজেই মিলতে পারে ৩ হাজার টাকা

আগামী ১০ জুলাইয়ের মধ্যে অন্নপূর্ণা যোজনার ফর্ম ভেরিফিকেশনের কাজ শেষ করতে হবে প্রশাসনিক আধিকারিকদের। যাঁরা এখনও আবেদন করতে চান তাঁরা আগামী আগস্ট পর্যন্ত পাবেন সুযোগ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৮, ২০২৬, ২১:২৭

options
link
অন্নপূর্ণা যোজনার ফর্মে ভুলভ্রান্তি? এই একটি কাজেই মিলতে পারে ৩ হাজার টাকা zoom
অন্নপূর্ণা যোজনার ফর্মে এবার পাওয়া যাবে 'এডিট' অপশন। ছবি: এআই দ্বারা নির্মিত
Advertisement

অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেছেন বহু মহিলা। দু’ধাপে টাকাও দিয়েছে রাজ্য সরকার। তবে বাদও গিয়েছেন বেশ কয়েকজন। এখনও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাঁদের। ওয়েবসাইটে ঢুকে স্ট্যাটাস পরীক্ষা করে কেউ দেখছেন ‘রিজেক্টেড’। আবার কারও কারও ক্ষেত্রে দেখাচ্ছে ‘আন্ডার এনকোয়ারি’। তবে আপনি কি ফর্মে কোনও ভুলভ্রান্তি করে ফেলেছেন? এবার মিলবে সেই ভুল শোধরানোর উপায়।

যাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেও টাকা পাননি তাঁদের ফর্ম আবার যাচাই করা হবে। মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার ফর্মে এবার পাওয়া যাবে ‘এডিট’ অপশন। নামের বানানে কিংবা আধার বা প্যান নম্বরে কোনও ভুল থাকলে তা সংশোধন করা সম্ভব। জেনে নিন কীভাবে ভুল সংশোধন করবেন।

Advertisement
  • প্রথমে অন্নপূর্ণা যোজনার অফিসিয়াল পোর্টালে লগ ইন করতে হবে।
  • রেজিস্টার্ড মোবাইল দিয়ে ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে।
  • আবেদনের স্ট্য়াটাস চেক করা যাবে।
  • আধার, রেশন কার্ডে কোনও তথ্য ভুল আছে কিনা, তা দেখে সংশোধন করতে পারেন।
  • এরপর সাবমিট অপশনে ক্লিক করলেই সংশোধন হয়ে যাবে।

যাঁরা অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপ করেও টাকা পাননি তাঁদের ফর্ম আবার যাচাই করা হবে। মন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, প্রশাসনিক আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন। আগামী ১০ জুলাইয়ের মধ্যে ভেরিফিকেশনের কাজ শেষ করার ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে। যাঁরা এখনও আবেদন করতে চান তাঁরা আগামী আগস্ট পর্যন্ত পাবেন সুযোগ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.