নির্ধারিত সময়ে অনলাইনে আপডেট ও যাচাই হয়নি অন্নপূর্ণার ফর্ম। তার জেরে ধূপগুড়ি পুরসভার বহু ‘যোগ্য’ আবেদনকারী চলতি মাসের অনুদান পাননি। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে পুরসভার ৩২ জন কর্মীকে শোকজ করলেন মহকুমা শাসক। শোকজের জবাব দিতে মহকুমা শাসকের দপ্তরে হাজিরা দিয়েছেন পুরসভার কর্মীরা।
১ জুলাই নেতাজি ইনডোর স্টেডিয়ামে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) অন্তর্গত ১ কোটির বেশি উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠান। তারপর থেকেই যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে ৩০০০ হাজার টাকা অনুদান আসছে। তবে ধূপগুড়ি পুর এলাকার বহু মহিলা সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন বলে অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে ৩ জুলাই শুক্রবার সন্ধ্যায় পুরসভায় ৩২ জন কর্মীকে শোকজ করেন মহকুমা শাসক। কেন গাফিলতি তাঁর ব্যাখা লিখিত আকারে চেয়েছেন মহকুমা শাসক।
আরও পড়ুন:
তবে তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কর্মীরা। তাঁদের দাবি, নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁরা নিজেদের দায়িত্ব পালন করেছেন। কিন্তু কেন তাঁদের শোকজ করা হয়েছে সেই বিষয়ে তাঁরা জানেন না। তবে নিয়ম মেনে শোকজের জবাব তাঁরা দিচ্ছেন। হাজিরা দিয়েছেন মহকুমা শাসকের দপ্তরে। মহকুমা শাসকের সঙ্গে কথা না বলে তাঁরা এই বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করবেন না বলে জানিয়েছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘তোমাকে আইপিএলে নিয়ে যাব’, যশস্বীর ‘টোপ’ গিলেই আউট শ্রীলঙ্কার ব্যাটার
-
বাদ প্রধান বিচারপতি, পড়ুয়াদের দাবি মেনে নতুন করে সমাবর্তনের আয়োজন টাটার কলেজের
-
‘আমরা দুজনেই একসঙ্গে…’, ‘দেশু ৭’ শুটের শেষ দিনে ‘ডিরেক্টর’ দেবকে মন কেমনের চিঠি শুভশ্রীর
-
দুই স্ত্রীর মারামারিতে অজ্ঞান হয়ে হাসপাতালে, জ্ঞান হতেই ডিভোর্স মেসিদের ‘চোর’ বলা মিশর কোচের
-
ফোর্ট উইলিয়াম থেকে গার্ডেনরিচ! কী ছক ছিল আইএসআইয়ের? রানার সঙ্গী সানি দিল বিস্ফোরক তথ্য