অনলাইনে ঝোড়ো গতিতে চলছে অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিলআপের কাজ। তবে ফর্মপূরণ করতে গিয়ে মাঝেমধ্যেই নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন আমজনতা। তার ফলে কেউ কেউ বিরক্ত হয়ে যাচ্ছেন। আবার কারও কারও আতঙ্ক আবেদন ঠিকঠাক হল তো? এই সমস্যার মুখোমুখি কি আপনিও? জেনে নিন কীভাবে সমস্যা মোকাবিলা করবেন।
এক একজন এক একরকমের সমস্যার মুখোমুখি হচ্ছেন। কারও ওয়েবসাইট লোড হচ্ছে না। কেউ আবার ওটিপি পাচ্ছেন না। কারও আবার আধার কার্ড-সহ অন্যান্য নথি ভেরিফিকেশন কিংবা যাচাইয়ে সমস্যা হচ্ছে। কেউ কেউ আবার নথিপত্র আপলোড করতে পারছেন না। কারও বা আবেদন জমা হচ্ছে না। আবার আবেদনপত্র জমার পর স্ট্যাটাস চেক করতে গিয়েও বিপাকে পড়ছেন কেউ কেউ।
আরও পড়ুন:
এবার একনজরে দেখে নিন সমাধানের পথ:
- ওয়েবসাইট খুলতে সমস্যা হলে কিছুটা অপেক্ষা করুন। সবচেয়ে ভালো হয় সকালে কিংবা গভীর রাতে আবেদন করতে পারলে। নিজের ইন্টারনেট সংযোগও পরীক্ষা করে নিতে পারেন।
- নেটওয়ার্কের সমস্যা থাকলেও অনেক সময় ওটিপি আসতে দেরি হয়। কিংবা আসে না। সেক্ষেত্রে যাচাই করে নিন মোবাইল নম্বর ঠিকঠাক দেওয়া হয় কিনা। ‘রিসেন্ড ওটিপি’ অপশন ব্যবহার করুন।
- আধার কার্ড-সহ অন্যান্য নথিপত্র মিলিয়ে তথ্য লিখুন। নইলে আবেদনের পরিশ্রম জলে যেতে পারে। তাই আগাম ভালো করে খতিয়ে নিন।
- নথিপত্র আপলোডের ক্ষেত্রে সমস্যা যাতে দেখা না যায় সেক্ষেত্রে ফাইলের সাইজের দিকে খেয়াল রাখুন। জেপিজি, জেপিইজি এবং পিডিএফ ফরম্যাট ব্যবহার করুন।
- ফর্মপূরণের সময় সাবমিট বাটন কাজ না করলে ফর্ম ফিলআপ পুরো হয়েছে কিনা, তা মিলিয়ে নিন।
স্ট্যাটাস চেকের সমস্যার সমাধান:
আবেদনের পর স্ট্যাটাস চেক করতে সমস্যায় পড়ছেন কেউ কেউ। ফর্মপূরণ হচ্ছে কিনা, তা নিয়ে আতঙ্কিত হবেন না। কিছুক্ষণ পরেও চেষ্টা করুন। দেখবেন স্ট্যাটাস চেক হবে সহজেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
উদ্বোধনী ম্যাচে জয়ী হোম ফেভারিটরা, মারাদোনার বিশ্বজয়ের মাঠে তৃপ্তির হাসি মেক্সিকোর
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব