Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Annapurna Yojana

পুরুলিয়াতেও পুরুষ ‘অন্নপূর্ণা’, প্রশাসনের দ্বারস্থ এসইউসিআই নেতা

গত ৩ জুন এসইউসিআই নেতার অ্যাকাউন্টে ঢোকে অন্নপূর্ণা যোজনার টাকা। যা দেখে হতবাক হয়ে যান তিনি। তৎক্ষণাৎ ঘনিষ্ঠ মহলে জানানোর পাশাপাশি সিদ্ধান্ত নেন এই টাকা ফেরত দিতে প্রশাসনের দ্বারস্থ হবেন।

Advertisement
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২০:৩৩

link
সুমিত বিশ্বাস
সুমিত বিশ্বাস

শেষ আপডেট: জুন ১০, ২০২৬, ২০:৩৩

options
link
পুরুলিয়াতেও পুরুষ ‘অন্নপূর্ণা’, প্রশাসনের দ্বারস্থ এসইউসিআই নেতা zoom
পুরুলিয়ার এসইউসিআই নেতার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা। নিজস্ব চিত্র

অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) টাকাও পুরুষ অ্যাকাউন্টে! এসইউসিআই ( কমিউনিস্ট) নেতার অ্যাকাউন্টে ওই টাকা জমা পড়েছে। কথাটা খানিকটা অদ্ভুত ঠেকছে না? কিন্তু এটাই যে বাস্তব পুরুলিয়ার শিল্প শহর রঘুনাথপুরে। যাকে ঘিরে তোলপাড় রাজনৈতিক থেকে প্রশাসনিক মহলে। দিনের পর দিন যেভাবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পুরুষরা পেয়ে শ্রীঘরে গিয়েছেন। এবার অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রেও কার্যত তার পুনরাবৃত্তি। তবে পার্থক্য একটাই। ওই এসইউসিআই ( কমিউনিস্ট ) নেতা তথা সামাজিক, বিজ্ঞান ও পরিবেশ রক্ষা আন্দোলনের কর্মী স্বদেশপ্রিয় মাহাতো ওই টাকা ফেরত দিতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।

বুধবার তিনি রঘুনাথপুর মহকুমাশাসক মিঠুন বিশ্বাসের কাছে এই সমগ্র বিষয়টি জানিয়ে আবেদন করেন। মহকুমাশাসক তাঁকে আশ্বাস দিয়ে জানিয়েছেন, ওই অ্যাকাউন্টর সঙ্গে যাতে লিংক না থাকে সেই ব্যবস্থা করছেন দ্রুত। এসইউসিআই ( কমিউনিস্ট )পুরুলিয়া জেলা কমিটির সদস্য তথা যুব সংগঠন এআইডিওয়াইও-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য স্বদেশপ্রিয় মাহাতো বলেন, “সরকারি ত্রুটির কারণে আমার অ্যাকাউন্টে ভুলভাবে ওই টাকা জমা হয়েছে। এই টাকা আমি ফেরত দিতে চেয়ে মহকুমা শাসকের কাছে লিখিতভাবে জানিয়েছি। সেই সঙ্গে আমি চাই এই ঘটনা নিয়ে যথাযথ তদন্ত হোক। কোথাও গাফিলতি থাকলে তা চিহ্নিত করা প্রয়োজন।” রঘুনাথপুর মহকুমা প্রশাসন জানিয়েছে, এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Advertisement

রঘুনাথপুর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মিশন রোডের বাসিন্দা স্বদেশপ্রিয় মাহাতো রঘুনাথপুর শহরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে সাংগঠনিক কাজে কয়েকদিন আগে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলেছিলেন। গত মঙ্গলবার পাশবুক আপডেট করতে গিয়ে দেখেন, রাজ্য সরকারের মেগা প্রকল্প অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা গত ৩ জুন অ্যাকাউন্টে জমা হয়েছে। যা দেখে হতবাক হয়ে যান তিনি। তৎক্ষণাৎ ঘনিষ্ঠ মহলে জানানোর পাশাপাশি সিদ্ধান্ত নেন এই টাকা ফেরত দিতে প্রশাসনের দ্বারস্থ হবেন। মহকুমা শাসকের কাছে আবেদন জানাবেন।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.