ভারতমালা প্রকল্পে বাংলায় ২৮৫ কিলোমিটার রাস্তা তৈরি হবে। জুড়ে যাবে উত্তরপ্রদেশের চানদৌলি থেকে দক্ষিণ ২৪ পরগনার জোকা। গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে’র এই প্রকল্পে ৩৫ কিলোমিটার রাস্তা রয়েছে আমতা-সহ হাওড়ায়। এই রাস্তা তৈরির কাজ কোন অবস্থায় রয়েছে। কীভাবে প্রকল্প এগোবে তার তদারকিতে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতীন গড়কড়ির সঙ্গে দেখা করলেন আমতার বিধায়ক অমিত সামন্ত।
কেন্দ্রীয় মন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছেন বিধায়ক অমিত। খুব শীঘ্রই রাস্তার কাজের জন্য জমি অধিগ্রহণ শুরু হবে বলে জানানো হয়েছে। এই প্রকল্পের পাশাপাশি আমতার বিজেপি বিধায়ক অমিত সামন্ত তাঁর বিধানসভা কেন্দ্রের মধ্যে প্রস্তাবিত রাস্তা-সহ কিছু প্রকল্প নিয়ে আলোচনা করেন। বিধায়ক বলেন, “কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী আমাকে জানিয়েছেন, জমি জটের জন্য রাজ্যে এতদিন এই প্রকল্পের কাজ শুরু করা যায়নি। জমির সমস্যা কেটেছে। খুব শীঘ্র এই প্রকল্পের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।”
আরও পড়ুন:
প্রসঙ্গত, ভারতমালা প্রকল্পে উত্তরপ্রদেশের চানদৌলি থেকে দক্ষিণ ২৪ পরগনার জোকা পযর্ন্ত ‘গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে’ তৈরি হবে। রাস্তাটি উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড এবং বিহারে উপর দিয়ে আসবে। রাজ্যগুলিতে প্রকল্পটির কাজ পুরোদমে চলছে। পশ্চিমবঙ্গে ২৮৫ কিলোমিটার রাস্তাটি পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, হুগলি, হাওড়া জেলার উপর দিয়ে যাবে। শেষ হবে দক্ষিণ ২৪ পরগনার জোকাতে।
হাওড়া জেলা প্রশাসন সূত্রের খবর, এই জেলায় রাস্তা তৈরি হবে মোট ৩৫ কিলোমিটার। রূপনারায়ণ ও দামোদরের উপরে একাধিক পাকা সেতু তৈরি হবে। আমতা ২ ব্লক, বাগনান এক নম্বর ব্লকের বিভিন্ন এলাকা মধ্যে ২৬টি মৌজার উপর দিয়ে চন্দ্রপুরে মিশবে মুম্বই রোডে। এরপর কোনা এক্সপ্রেসওয়ে হয়ে দোকান যাবে নাকি শ্যামপুর হয়ে হুগলি নদীর উপর ব্রিজ তৈরি করে জোকা যাবে যাবে সেটি আলোচনা চলছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
হাতে হাত, রংমিলান্তি পোশাক, ফের একফ্রেমে রাজ-শুভশ্রীকে দেখে শান্তি ভক্তদের
-
বিধ্বস্ত নেপালে নিখোঁজ কলকাতার ৩২, হেল্পলাইন চালু করল নবান্ন
-
পুজোর আগে জোড়া ধামাকা, ব্রাজিলের পর ভারতে আসতে চলেছে আরেক বিশ্বজয়ী দল!
-
শুটিংয়ে গিয়ে বিধ্বস্ত নেপালে আটকে সস্ত্রীক খরাজ, কেমন আছেন অভিনেতা?
-
মশার বিদেশ সফর! বিমানে চেপে জার্মানি পাড়ি দিল মশক, কামড়ে মৃত বিমানবন্দরের কর্মী